সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে ছুরিকাঘাতে ৪ শিক্ষার্থী আহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ নভেম্বর ২০২৫, ২০:৩২আপডেট : ২৭ নভেম্বর ২০২৫, ২০:৩২

রাজধানীর রমনার মগবাজার মোড়ে সিনিয়র-জুনিয়র বিরোধে চার শিক্ষার্থীকে আহত করা হয়েছে। তারা হলো বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকালে ঘটনাটি ঘটে।

আহতরা হলো– বিএম ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী এমএম রেদোয়ান খায়ের রাজিম (১৫), একই স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ওতাজভীর (১৫), আদিত্য ও জাহেদ।

আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় আদ্ব-দিন হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে সন্ধ্যা ৭টায় এমএম রেদোয়ান খায়ের রাজিম ও ওতাজভীরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আদিত্য ও জাহেদ ইনসাফ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন সহপাঠীরা। 

হাসপাতালে নিয়ে যাওয়া তাহমিদুর রহমান অন্তর জানিয়েছে, বিকালে মগবাজার মোড়ে কয়েকজন বন্ধুরা মিলে কথাবার্তা বলছিলেন। সে সময়ে আল জায়েদ, সাফিনসহ ৫-৬ জন, সিনিয়র-জুনিয়র নিয়ে দ্বন্দে অতকিত তাদের ওপর হামলা করে রাজিমের পেটে ও তাজভীরের পায়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

সে আরও জানায়, গতকাল বুধবার একই দ্বন্দ্বে আমাকেও মারধর করেছিল। আজ আবার আমাদের বন্ধুদেরও মারধর করে ছুরিকাঘাত করে। তাদের উভয়ের বাসা মগবাজার এলাকায়।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, আহতদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। আহত দুজনের মধ্যে রাজিমের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

/এআইবি/এসএনকে/আরকে/
সম্পর্কিত
বাস কাউন্টার দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
১০ মেডিক্যাল কলেজে ১৯টি আধুনিক হোস্টেল অনুমোদন একনেকে
বিতর্কের মুখে শিক্ষার্থীদের বিক্ষোভে নিষেধাজ্ঞার নির্দেশ প্রত্যাহার বিজয় সরকারের
সর্বশেষ খবর
বাস কাউন্টার দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
বাস কাউন্টার দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
এক্সিলারেটের টার্মিনাল বন্ধ, কমলো গ্যাস সরবরাহ
এক্সিলারেটের টার্মিনাল বন্ধ, কমলো গ্যাস সরবরাহ
ইরানের হুমকির পর ইউরোপীয় মিত্রদের সুরক্ষার প্রতিশ্রুতি ন্যাটোর
ইরানের হুমকির পর ইউরোপীয় মিত্রদের সুরক্ষার প্রতিশ্রুতি ন্যাটোর
ভালোবাসার মানুষ চান, কিন্তু ভালোবাসা এলে ভয় পান?
ভালোবাসার মানুষ চান, কিন্তু ভালোবাসা এলে ভয় পান?
সর্বাধিক পঠিত
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন, ধরে পিটিয়ে মেরে ফেললো একদল লোক
ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন, ধরে পিটিয়ে মেরে ফেললো একদল লোক