নির্বাচন বাধাগ্রস্ত হয়, এমন উত্তেজনা তৈরি থেকে বিরত থাকার অনুরোধ উপদেষ্টার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ নভেম্বর ২০২৫, ১৯:০২ আপডেট : ২৮ নভেম্বর ২০২৫, ১৯:৫৯

নির্বাচন বাধাগ্রস্ত হয়—এমন উত্তেজনা তৈরি করা থেকে বিরত থাকতে অনুরোধ জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

শুক্রবার (২৮ নভেম্বর) বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে ‘ইন্টারন্যাশনাল কোরআন রিসাইটেশন কনফারেন্স-২০২৫’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অনুরোধ জানান। ইন্টারন্যাশনাল কোরআন রিসাইটেশন অ্যাসোসিয়েশন (ইকরা) এই অনুষ্ঠানের আয়োজন করে।

উপদেষ্টা বলেছেন, ধর্মের অপব্যাখ্যা করে বিশৃঙ্খলা তৈরির সুযোগ কাউকে দেওয়া হবে না। ধর্মের বিষয়ে শুধু প্রকৃত আলেম-ওলামাদের ব্যাখ্যা গ্রহণযোগ্য। কোনও অপব্যাখ্যা গ্রহণ করা হবে না।

ধর্ম উপদেষ্টা বলেন, আমরা এমন কোনও কাজ করবো না, যাতে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়। এমন কোন কাজ করবো না, যাতে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া ব্যাহত হয়। আমরা দায়িত্বশীল ভূমিকা পালন করবো, সচেতনভাবে পা ফেলবো।

ধর্ম উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশ কোরআনের উর্বর ভূমি। প্রতিবছরই বিভিন্ন দেশে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এ দেশের হাফেজ ও কারিরা পুরস্কার নিয়ে আসছেন। এটি আমাদের জন্য গর্ব ও আনন্দের বিষয়।

তিনি বলেন, ইসলামিক ফাউন্ডেশনের অধীনে দ্বীনি দাওয়াত বিভাগ যে বাছাই প্রক্রিয়ার মাধ্যমে প্রতিযোগী নির্বাচন করে সেটি নিখুঁত হওয়ার কারণেই আমরা আন্তর্জাতিক পুরস্কার পেয়ে আসছি। এ জন্য তিনি ইসলামিক ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানান। এছাড়া, হাফেজ, কারি, ইমাম ও মুয়াজ্জিনদের কী কী সুযোগ-সুবিধা বৃদ্ধি করা যায়, সে বিষয়ে চেষ্টা চালানোর প্রতিশ্রুতি দেন তিনি।

ড. খালিদ বলেন, ইসলাম, আল্লাহ, কোরআন, হাদিস, কবর, হাশর, জান্নাত, জাহান্নাম, শরিয়ত, মারফত, হকিকত প্রভৃতির ব্যাখ্যা দিবেন হাক্কানি আলেম-ওলামারা। যাদের এ বিষয়ে জ্ঞান নেই তারা শরিয়তের ব্যাখ্যা দিতে গেলে বিভ্রান্তি তৈরি হতে পারে, উত্তেজনাও সৃষ্টি হতে পারে। ধর্মের অবমাননা হতে পারে। এমনকি কটূক্তিও হতে পারে।

ড. খালিদ আরো বলেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। আমরা আইন মেনে চলবো। আমরা কেউ আইন হাতে তুলে নেবো না, বিচারের ভার নিজের হাতে নেবো না। বিচারের জন্য আইন আছে, আদালত আছে, সরকার আছে। সকলকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার অনুরোধ জানান তিনি।

ইকরার সভাপতি শেখ কারি আহমেদ বিন ইউসুফ আল-আযহারীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব তানভীর আহমেদ, পুলিশের বিশেষ শাখার ডিআইজি এজাজ আহমেদ, ইসলামিক ফাউন্ডেশনে পরিচালক হারুনুর রশিদ বিশেষ অতিথির বক্তৃতা করেন।

সম্মেলনে বিভিন্ন বিদেশি দূতাবাসের রাষ্ট্রদূত, মিশন প্রধান, প্রসিদ্ধ কারি-সহ আলেম-ওলামারা অংশগ্রহণ করেন।

/এসআই/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
রাড্ডা ক্লিনিকে হামলা-ভাঙচুর-লুটের ঘটনায় গ্রেফতার আরও ২ আসামি কারাগারে
ছাত্রশক্তির সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন জাহিদ আহসান
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
সর্বশেষ খবর
রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
যুক্তরাষ্ট্র আবার হামলা চালালে ৯ দেশে আঘাতের হুমকি ইরানের
যুক্তরাষ্ট্র আবার হামলা চালালে ৯ দেশে আঘাতের হুমকি ইরানের
গর্ব করে বলতে পারি, আমার দলের কোনও কর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়: আইনমন্ত্রী
গর্ব করে বলতে পারি, আমার দলের কোনও কর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়: আইনমন্ত্রী
দিল্লিতে রাবণ বধ করবেন ইয়ামি, বার্তা দেবেন নারীশক্তির
দিল্লিতে রাবণ বধ করবেন ইয়ামি, বার্তা দেবেন নারীশক্তির
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন