প্রিমিয়ার ব্যাংকের সাবেক চেয়ারম্যানের ২৪২ কোটি টাকার পে-অর্ডার স্থগিতের আদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ডিসেম্বর ২০২৫, ২০:০৯আপডেট : ০১ ডিসেম্বর ২০২৫, ২০:০৯

দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র সাবেক চেয়ারম্যান হেফজুল বারী মোহাম্মদ ইকবাল ওরফে এইচ বি এম ইকবাল এবং তার সহযোগী ও সংশ্লিষ্টদের ২৪২ কোটি ৯০ লাখ ৮৭ হাজার ৬৯৬ টাকার ৩২১টি পে-অর্ডার স্থগিতের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১ ডিসেম্বর)  তদন্ত কর্মকর্তার আবেদন নিয়ে এ আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজের আদালত। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন। দুদকের উপপরিচালক মো. হোসাইন শরীফ এ আবেদন করেন।

তদন্ত কর্মকর্তা তিনি জানান, এইচ বি এম ইকবাল, তার পরিবার এবং তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান কর্তৃক সংঘটিত মানি লন্ডারিং অপরাধের অভিযোগ রয়েছে। অনুসন্ধানকালে প্রাপ্ত রেকর্ডপত্র ও তথ্যাবলি বিবেচনায় দেখা যায়, তারা বেশকিছু নতুন হিসাব খুলে লেনদেন পরিচালনা করছেন।

দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র কতিপয় কর্মকর্তার সহায়তায় ইকবাল ও তার পরিবারের বিভিন্ন হিসাব বন্ধ করে তাদের মালিকানাধীন বিভিন্ন সম্পত্তি থেকে প্রাপ্ত অর্থ দিয়ে ব্যাংকটির বনানী ও গুলশান শাখা থেকে ৩৬৪টি পে-অর্ডার ইস্যু করা হয়েছে, যার মোট মূল্যমান টাকা ২ শো ৮৮ কোটি ৪৭ লাখ ৩৬ হাজার তিনশো ৫৬ টাকা।

ব্যাংক সূত্রে জানা যায়, এ অর্থ  ইকবাল ও তার সহযোগীরা অন্যত্র স্থানান্তর এবং বিদেশে পাচার করার চেষ্টা করছেন। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে এ পে-অর্ডারগুলোর লেনদেন কার্যক্রম স্থগিত রাখা অত্যন্ত প্রয়োজন।

অনুসন্ধানকালে গোপন সূত্রে জানা যায়, তারা এসব পে-অর্ডারের মাধ্যমে অর্থ অন্যত্র স্থানান্তর, হস্তান্তরের প্রচেষ্টা চালাচ্ছেন। পে-অর্ডারের মাধ্যমে অর্থ স্থানান্তর হয়ে গেলে রাষ্ট্রের গুরুতর ক্ষতির আশঙ্কা রয়েছে। অতএব, উপর্যুক্ত পে-অর্ডারসমূহের লেনদেন স্থগিত, অবরুদ্ধ (ফ্রিজ) করা আবশ্যক।

/এএসএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান