প্রতারণার অভিযোগ

সালমান এফ রহমানের বিরুদ্ধে বিমান বাহিনীর সাবেক ৩ কর্মকর্তার মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট    
০৭ ডিসেম্বর ২০২৫, ১৫:২৮আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫, ১৫:২৮

প্রতারণার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, তার ভাই এ এস এফ রহমানসহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

রবিবার (৭ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে মামলার আবেদন করেন বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক তিন ক্যাপ্টেন।

তারা হলেন- ক্যাপ্টেন মো. মাহবুব আলম, ক্যাপ্টেন মোহাম্মদ রাশেদুল আমীন ও ক্যাপ্টেন জাহিদুর রহমান।

এক কোটি ২০ লাখ ৫৫ হাজার টাকা প্রতারণার অভিযোগে এ মামলার আবেদন করেন তারা।

এ মামলায় অপর আসামিরা হলেন সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো এভিয়েশনের কর্মকর্তা আব্দুল্লাহ খান মজলিশ, তার ভাই ইমরান খান মজলিশ, গুলজার হোসাইন এবং সৈয়দ সামিউল ওয়াদুদ ওরফে সামি ওয়াদুদ।

বাদীপক্ষের আইনজীবী মো. তরিকুল ইসলাম জানান, আদালত অভিযোগের বিষয়ে তদন্ত করে সিআইডি পুলিশকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এ আইনজীবী বলেন,"সালমান এফ রহমানের কোম্পানি এভিয়েশন লিমিটেডে অভিযোগকারীরা চাকরি নিয়েছিলেন পাইলট হিসেবে। সালমান এফ রহমান দেশের বিভিন্ন জায়গাতে যেতেন, আসতেন হেলিকপ্টারে করে। কোম্পানিতে থাকাকালে ওনারা (পাইলটরা) বেতন ভাতা পেয়েছিলেন ঠিকই। তবে গত ফেব্রুয়ারি মাসে ওনাদের টার্মিনেট করা হয় পাওনা বাকি রেখে। কোটি টাকার ওপরে তাদের পাওনা।”

ভুয়া কোম্পানি দেখিয়ে নিয়োগের মাধ্যমে ওই তিন ক্যাপ্টেনের সঙ্গে প্রতারণা করা হয়েছে বলেও অভিযোগ করেন এই আইনজীবী।

/এএসএ/এম/
সম্পর্কিত
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: আমির হামজা
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান