বিটিআরসির আশ্বাসে মোবাইল ব্যবসায়ীদের অবরোধ স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৮ ডিসেম্বর ২০২৫, ০০:১৪আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৫, ০০:১৪

স্থগিত করা হয়েছে মোবাইল ব্যবসায়ীদের অবরোধ। ব্যবসায়ীদের দাবি মেনে ন্যাশনাল ইক্যুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) ব্যবস্থা সংস্কারে আশ্বাস দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

রবিবার (৭ ডিসেম্বর) রাত পৌনে ৯টার দিকে বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল মো. এমদাদ উল বারী এ আশ্বাস দেন।

এতে চলমান বিটিআরসি অবরোধ কর্মসূচি ৯ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করেছেন দেশের মোবাইল ব্যবসায়ীরা। তবে এনইআইআর সংস্কারের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত দেশের সব মোবাইলের দোকান বন্ধ রাখবেন তারা।

বিটিআরসি চেয়ারম্যান জানান, এনইআইআর সংক্রান্ত সব জটিলতা নিরসনে বিটিআরসিতে যৌথ বৈঠকের আয়োজন করা হবে। বৈঠকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা, অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা, এনবিআর চেয়ারম্যান, বাণিজ্য সচিব, মোবাইল ফোন ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশন এবং মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের (এমবিসিবি) প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

বিটিআরসি চেয়ারম্যানের এমন আশ্বাসে ব্যবসায়ীরা আশাবাদী। তারা আশা করছেন, আলোচনার মাধ্যমে এনইআইআর ইস্যুর কার্যকর সমাধান বের হবে এবং বাজারে স্থিতিশীলতা ফিরে আসবে।

/আইএ/এমকেএইচ/
সম্পর্কিত
‘সংকটের সমাধান করুন, ১৭ বছরের দোহাই আর দিয়েন না’
লাইকা ক্যামেরা ও নিজস্ব চিপ, নতুন ফোল্ডেবল আনছে শাওমি 
গ্যাস না পেয়ে মহাসড়ক অবরোধ করলেন অটোরিকশার চালকরা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ সেপ্টেম্বর, ২০২৬)
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?