মোহাম্মদপুরে নিজ বাসায় মা-মেয়েকে ‘কুপিয়ে হত্যা’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ডিসেম্বর ২০২৫, ১৩:২২আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৫, ১৭:৫৬

রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডের একটি বাসায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার খবর পাওয়া গেছে। তারা হলেন মালাইলা আফরোজ (৪৮) ও তার মেয়ে নাফিসা বিনতে আজিজ (১৫)।

সোমবার (৮ ডিসেম্বর) সকালে রেসিডেনসিয়াল কলেজের উল্টা পাশের একটি বাসায় এ ঘটনা ঘটে। 

পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ইবনে মিজান ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলা ট্রিবিউনকে বলেন, আমরা দুটি লাশ একসঙ্গে পেয়েছি। ঘটনাস্থলে আমরা কাজ করছি। ঘটনার বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।

মোহাম্মদপুর থানা পুলিশের এক কর্মকর্তা বলেন, মালাইলার স্বামী আজিজুর রহমান উত্তরার একটি স্কুলের শিক্ষক। সকালে তিনি বাইরে গিয়েছিলেন। সাড়ে ১০টার দিকে বাসায় ফিরে স্ত্রী-কন্যার লাশ দেখতে পান বলে পুলিশকে ফোনে জানান। তার দেওয়া খবরের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে এসেছি।

/আইএ/আরকে/এমওএফ/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের