গ্যাস সংকটের প্রতিবাদে শনির আখড়ায় ৩ ঘণ্টা মহাসড়ক অবরোধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৮ ডিসেম্বর ২০২৫, ১৭:৩৬আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৫, ১৭:৩৬

দীর্ঘদিনের তীব্র গ্যাস সংকটের প্রতিবাদে শনির আখড়ার ক্ষুব্ধ বাসিন্দারা আজ সোমবার দুপুর ১২টা থেকে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরে বেলা ৩টার দিকে অবরোধ প্রত্যাহারের পর ধীরে ধীরে স্বাভাবিক হয় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যান চলাচল।

স্থানীয়দের অভিযোগ, আবাসিক এলাকায় দীর্ঘ সময় ধরে গ্যাস না থাকায় রান্না-বান্নাসহ দৈনন্দিন কাজে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এতে ক্ষুব্ধ হয়ে বাসিন্দারা দুপুরে হঠাৎ সড়কে নেমে শনির আখড়া পয়েন্টে মহাসড়ক অবরোধ করেন।

ছবি: নাসিরুল ইসলাম/বাংলা ট্রিবিউন

অবরোধ শুরু হওয়ার পর মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। কয়েক কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট তৈরি হয়, যার প্রভাব পড়ে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারসহ আশপাশের এলাকায়। যানজটের ধাক্কা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা পর্যন্ত পৌঁছে যায়, আর সাধারণ যাত্রীদের দীর্ঘ সময় আটকা থেকে ভোগান্তি পোহাতে হয়।

প্রায় তিন ঘণ্টা পর বেলা ৩টার দিকে আন্দোলনকারীরা অবরোধ তুলে নিলে মহাসড়কে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে।

/এসএনএস/এমএইচআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম