এডিস মশা নিয়ন্ত্রণে এসআইটি প্রযুক্তি নিয়ে ডিএনসিসির মতবিনিময়

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৯ ডিসেম্বর ২০২৫, ১৮:৫৪আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৫, ১৮:৫৪

এডিস মশা নিয়ন্ত্রণে সমন্বিত বালাইনাশক পদ্ধতির কার্যকরী পন্থা হিসেবে বন্ধ্যা কীট পদ্ধতি (এসআইটি) নিয়ে অংশীজনের সঙ্গে মতবিনিময় সভা করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি)। 

মঙ্গলবার (৯ ডিসেম্বর) ডিএনসিসির স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ এবং সভাপতিত্ব করেন ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, ডেঙ্গু প্রতিরোধে প্রচলিত ব্যবস্থার পাশাপাশি আধুনিক প্রযুক্তির সমন্বয় অত্যন্ত জরুরি।

প্রশাসক বলেন, বিশ্বের অন্যতম বৃহৎ মেগাসিটি হিসেবে ঢাকা সিটির বিশেষ বৈশিষ্ট্য বিবেচনায় নিয়ে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, পরিচ্ছন্নতা কার্যক্রম, উদ্ভাবনী প্রযুক্তির ব্যবহার এবং নাগরিক অংশগ্রহণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

সভায় উপস্থিত বিশেষজ্ঞরা এডিস মশা নিয়ন্ত্রণে প্রচলিত ব্যবস্থার পাশাপাশি আধুনিক ও বৈজ্ঞানিক সমাধান হিসেবে Sterile Insect Technique (SIT) বা বন্ধ্যা কীট প্রযুক্তির কার্যকারিতা তুলে ধরেন। 

আলোচনায় জানানো হয়, এই প্রযুক্তির মাধ্যমে পরিবেশের ওপর কোনও নেতিবাচক প্রভাব না ফেলেই নিরাপদ, টেকসই ও দীর্ঘমেয়াদি উপায়ে এডিস মশার সংখ্যা হ্রাস করা সম্ভব। 

সভায় বিশেষজ্ঞ দল কিউবার হাভানা ও স্পেনের ভ্যালেন্সিয়া শহরে এসআইটি প্রযুক্তি সফলভাবে ব্যবহার করার দৃষ্টান্ত উপস্থাপন করেন।

মতবিনিময় সভায় মশক নিয়ন্ত্রণ বিশেষজ্ঞ ও গবেষক, স্বাস্থ্য বিশেষজ্ঞ, কীটতত্ত্ববিদ, সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তারা এবং বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রতিনিধিরা অংশ নেন। 

সভায় অংশগ্রহণকারী বিশেষজ্ঞ ও কর্মকর্তারা এসআইটি পদ্ধতির সম্ভাব্যতা, কার্যকারিতা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিভিন্ন মতামত দেন।

/এএইচএস/এমকেএইচ/
সম্পর্কিত
গ্যাস সংকটের প্রতিবাদে সিএনজি চালকদের সড়ক অবরোধ, তীব্র যানজট
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
ইনার হুইল ক্লাব ঢাকা বুড়িগঙ্গা ৩৪৫ এর কার্যনির্বাহী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
সর্বশেষ খবর
খাবার, ক্ষোভ আর সংহতিতে গতি পাচ্ছে যন্তর মন্তরের আন্দোলন
খাবার, ক্ষোভ আর সংহতিতে গতি পাচ্ছে যন্তর মন্তরের আন্দোলন
ঢাকার ৪১৬ বছর উদযাপনে ব্যাংকগুলোর কাছে টাকা চাইলো ডিএসসিসি 
ঢাকার ৪১৬ বছর উদযাপনে ব্যাংকগুলোর কাছে টাকা চাইলো ডিএসসিসি 
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ভিডিও-কাণ্ডে জামায়াত এমপিকে বহিষ্কারের খবরে মিষ্টি বিতরণ
ভিডিও-কাণ্ডে জামায়াত এমপিকে বহিষ্কারের খবরে মিষ্টি বিতরণ
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার