চকবাজারে ‍স্বামীকে জিম্মি করে নববধুকে ধর্ষণের অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ডিসেম্বর ২০২৫, ২০:১০আপডেট : ১১ ডিসেম্বর ২০২৫, ২০:১০

রাজধানীর চকবাজার এলাকায় এক নববধুকে (১৭) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রবিন হাসান (৪০) নামের এক অভিযুক্তকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে ভুক্তভোগীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগীর বাবা অটোরিকশাচালক জানান, তারা ইসলামবাগ এলাকায় পরিবার নিয়ে ভাড়া থাকেন। ৫ ডিসেম্বর মেয়েকে একজন বেকারি কর্মচারীর কাছে বিয়ে দেন। গত মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১টার দিকে ইসলামবাগের বাসিন্দা বখাটে রবিন হাসান বাসায় ঢুকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে জোর করে তার মেয়েকে ধর্ষণ করেন বলে অভিযোগ তার।

তিনি বলেন, ওই সময় রবিনের সহযোগী ইমন তার জামাতাকে অস্ত্রের মুখে জিম্মি করে আলাদা কক্ষে আটক করে রাখেন। এর আগে তাদের মোবাইল ফোনগুলো নিয়ে যান। স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে অভিযুক্ত রবিনকে আটক করে। পরে ৯৯৯-এ ফোন দেওয়া হয়। এরপর চকবাজার থানার পুলিশ গিয়ে রবিনকে আটক করে। এ ঘটনায় বুধবার রাতে জামাতা বাদী হয়ে চকবাজার থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘ঘটনার পর অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগীকে শারীরিক পরীক্ষার জন্য ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

/এসএনকে/এমএইচআর/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী