খিলক্ষেতে পুলিশের অভিযানে ৬ কেজি সিসাসহ গ্রেফতার ৯

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১২ ডিসেম্বর ২০২৫, ২০:৫৩ আপডেট : ১২ ডিসেম্বর ২০২৫, ২০:৫৩

রাজধানীর খিলক্ষেত থানা এলাকা থেকে ৬ কেজি সিসাসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট নয় জনকে গ্রেফতার করেছে ডিএমপির খিলক্ষেত থানা পুলিশ।

শুক্রবার (১২ ডিসেম্বর) ডিএমপি মিডিয়া বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলো- মো. আজিজুর রহমান (৪৩), মিন্টু চন্দ্র পাল (৪২), মো. ওয়াসিম মিয়া (৩৬), মো. হৃদয় (২০), মো. আরিফ (২১), মো. মুন্না (২০), মো. ইব্রাহীম খলিল (২৮), মো. টুটুল কাজী (৩৫) ও সাইফুল ইসলাম (৩৭)।

খিলক্ষেত থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত আনুমানিক সোয়া ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, খিলক্ষেতের একটি বাসায় দুই জন লোক সিসা ও সিসা সেবনের সামগ্রী বিক্রয়ের জন্য অবস্থান করছেন। এরপর সেখানে অভিযান পরিচালনা করে আজিজুর রহমান ও মিন্টু চন্দ্র পালকে গ্রেফতার করে থানা পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে ৬ কেজি সিসা, ৯৫০টি ওয়ান টাইম পাইপ, ৭০টি স্প্রিং হোলস পাইপ, ৭০টি সিলিকন হেড ও পাঁচটি সিসা স্ট্যান্ড উদ্ধার করা হয়।

খিলক্ষেত থানা সূত্রে আরও জানা যায়, বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) খিলক্ষেত থানা পুলিশ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নিয়মিত মমালা ও বিভিন্ন অপরাধে জড়িত মোট ৭ জনকে গ্রেফতার করে। গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।

/আইএ/এমএইচআর/
সম্পর্কিত
মালিকানাধীন বাড়িতে মাদকের আসর: অতিরিক্ত ডিআইজি জহির সদর দফতরে সংযুক্ত
রাজধানীতে ছুটির হাওয়া, সড়কে নেই চিরচেনা ব্যস্ততা
পুলিশ কর্মকর্তার ভাড়া দেওয়া বাড়িতে মাদকের আসর, আটক ৮৪
সর্বশেষ খবর
ফ্রান্সে বিক্ষোভ, প্রেসিডেন্ট ম্যাক্রোঁ ও মধ্যপন্থিরা কি পতনের মুখে?
ফ্রান্সে বিক্ষোভ, প্রেসিডেন্ট ম্যাক্রোঁ ও মধ্যপন্থিরা কি পতনের মুখে?
অস্ট্রেলিয়া সিরিজে হেরেও র‍্যাঙ্কিংয়ে শারমিন-স্বর্ণার উন্নতি 
অস্ট্রেলিয়া সিরিজে হেরেও র‍্যাঙ্কিংয়ে শারমিন-স্বর্ণার উন্নতি 
কড়া নিরাপত্তায় বিমানবন্দরে সালমান খান
কড়া নিরাপত্তায় বিমানবন্দরে সালমান খান
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুই পক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুই পক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত