দেশের এই ক্রান্তিকালে ঐক্য ধরে রাখা জরুরি: ঢাবি উপাচার্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৪ ডিসেম্বর ২০২৫, ১৪:৫১আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৫, ১৭:০৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান বলেছেন, দেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। এই সময়ে জাতীয় ঐক্য ধরে রাখা সবচেয়ে জরুরি।

রবিবার (১৪ ডিসেম্বর) মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

উপাচার্য বলেন, একাত্তরে বিজয়ের প্রাক্কালে এক গভীর ষড়যন্ত্রের শিকার হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক, চিন্তাবিদ ও বুদ্ধিজীবীরা নির্মম হত্যাকাণ্ডের শিকার হন। তাদের সেই আত্মত্যাগ ইতিহাসে চিরভাস্বর হয়ে আছে।

ড. নিয়াজ আহমেদ খান বলেন, শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ যুগে যুগে ও প্রজন্ম থেকে প্রজন্মে বাঙালি জাতিকে অন্যায়ের বিরুদ্ধে লড়তে ঐক্যবদ্ধ করেছে এবং সাহস জুগিয়েছে। সেই ধারাবাহিকতায় জাতি ১৯৯০ ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এগিয়ে গেছে।

তিনি বলেন, শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ ঐক্য রক্ষায় একটি গুরুত্বপূর্ণ আলোকবর্তিকা। একই সঙ্গে ১৯৫২, ১৯৬৮, ১৯৬৯, মহান মুক্তিযুদ্ধসহ প্রতিটি আন্দোলন-সংগ্রামে যারা রক্ত ও জীবন দিয়ে দেশের স্বাধীনতা ও মর্যাদা রক্ষা করেছেন, তাদের সবার প্রতি গভীর শ্রদ্ধা।

ঢাবি উপাচার্য আরও বলেন, ১৯৫২ থেকে ২০২৪—প্রতিটি দিন ও ঘটনাপ্রবাহ জাতির মৌলিক পরিচয়ের অনন্য অধ্যায়। এর কোনও অংশ বাদ দেওয়ার সুযোগ নেই। এই ইতিহাস যুগে যুগে জাতিকে ঐক্যবদ্ধ রেখেছে। তাই বর্তমান সময়েও সেই ঐক্য ধরে রাখাই সবচেয়ে বড় প্রয়োজন।

/এমকে/এম/এমওএফ/ 
সম্পর্কিত
সনাতন ধর্মাবলম্বীদের ‘ভোটব্যাংক’ ভাবার ধারণা ভেঙে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
নির্বাচনের ৭ বছর পর রাশেদ খাঁনকে ডাকসুর জিএস ঘোষণা
ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
সর্বশেষ খবর
মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ গ্রেফতার ৫
মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ গ্রেফতার ৫
ইনফান্তিনোর পাশে আফ্রিকা, কেন এতটা আস্থা?
ইনফান্তিনোর পাশে আফ্রিকা, কেন এতটা আস্থা?
দাবি না মানলে ছয় দফা হবে সরকার পদত্যাগের এক দফা: নাসীরুদ্দীন পাটওয়ারী
দাবি না মানলে ছয় দফা হবে সরকার পদত্যাগের এক দফা: নাসীরুদ্দীন পাটওয়ারী
তাড়াহুড়ো নয়, আজ একটু ধীরে চলার দিন
তাড়াহুড়ো নয়, আজ একটু ধীরে চলার দিন
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?