বিজয় দিবস উপলক্ষে ঢাকা সেজেছে লাল-সবুজে

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৫ ডিসেম্বর ২০২৫, ২১:০৩ আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৫, ২২:৩১

মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকাজুড়ে লাল-সবুজ আলোকসজ্জা করা হয়েছে। জাতীয় পতাকার রঙে সেজেছে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক, মোড়, সরকারি ও আধা-সরকারি ভবনসহ বিভিন্ন এলাকা।

সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যার পর থেকেই রাজধানীর নানা স্থাপনায় চোখে পড়ে বর্ণিল আলোর ঝলকানি। এসব আলোকসজ্জা নগরবাসীর মধ্যে বিজয়ের আনন্দ ও দেশপ্রেমের আবহ তৈরি করেছে।

জাতীয় পতাকার রঙে সেজেছে রাজধানীর বিভিন্ন স্থাপনা (ছবি: নাসিরুল ইসলাম)

বিশেষ করে হাইকোর্ট, কার্জন হল, মতিঝিলের শাপলা চত্বর, বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ বিমানের অফিস ভবন, আগারগাঁও পাসপোর্ট অফিস, এনবিআর কার্যালয়, সেচ ভবনসহ বিভিন্ন সরকারি অফিস ভবন এবং প্রধান সড়কগুলোতে গাছ, ল্যাম্পপোস্ট ও ভবনের সম্মুখভাগ লাল-সবুজ আলোতে সাজানো হয়েছে।

জাতীয় পতাকার রঙে সেজেছে রাজধানীর বিভিন্ন স্থাপনা (ছবি: নাসিরুল ইসলাম)

বিজয় দিবসকে ঘিরে এসব আলোকসজ্জা দেখতে নগরবাসী, বিশেষ করে তরুণ-তরুণীরা ভিড় করছেন বিভিন্ন এলাকায়। অনেকেই মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন।

জাতীয় পতাকার রঙে সেজেছে রাজধানীর বিভিন্ন স্থাপনা (ছবি: নাসিরুল ইসলাম)

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, মহান মুক্তিযুদ্ধের চেতনা তুলে ধরা এবং বিজয়ের আনন্দকে আরও প্রাণবন্ত করে তুলতেই এই আলোকসজ্জার আয়োজন করা হয়েছে।

জাতীয় পতাকার রঙে সেজেছে রাজধানীর বিভিন্ন স্থাপনা (ছবি: নাসিরুল ইসলাম)

/এসএনএস/এম/এমওএফ/
সম্পর্কিত
‘মাদকের আস্তানা’য় পিস্তল হাতে ফিল্মি স্টাইলে প্রতিমন্ত্রী ইশরাকের অভিযান
রিয়াদগামী বিমানের সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত
রাজধানীর নিউমার্কেট এলাকায় ফুটপাতে উচ্ছেদ অভিযান
সর্বশেষ খবর
অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ ঢাকায় আজও শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস
অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ ঢাকায় আজও শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস
শক্তি নিয়ে দুর্গা এলো, আজও হবে মহাসপ্তমীর পূজা
শক্তি নিয়ে দুর্গা এলো, আজও হবে মহাসপ্তমীর পূজা
টিভিতে আজকের খেলা (১৮ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৮ অক্টোবর, ২০২৬)
সাভারে পোশাকশ্রমিকের মৃত্যু, সিসিটিভিতে কর্মকর্তার চড়াও হওয়ার দৃশ্য
সাভারে পোশাকশ্রমিকের মৃত্যু, সিসিটিভিতে কর্মকর্তার চড়াও হওয়ার দৃশ্য
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত