বিজয় উদযাপনে অংশ নিতে ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ডিসেম্বর ২০২৫, ২২:৩৯আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৫, ২২:৩৯

মহান বিজয় দিবসের উদযাপনে অংশ নিতে ঢাকায় এসেছে ভারতের প্রতিনিধি দল। একইসঙ্গে বিজয় উদযাপনে কলকাতা পৌঁছেছেন বাংলাদেশের প্রতিনিধিদল। সোমবার (১৫ ডিসেম্বর)  এই তথ্য জানায় ঢাকায় ভারতের হাইকমিশন।

ভারতের প্রতিনিধিদলে আছেন— যুদ্ধে অংশ নেওয়া আটজন ভারতীয় প্রবীণ এবং ভারতীয় সশস্ত্র বাহিনীর দুজন কর্মকর্তা। তারা সোমবার ঢাকায় এসে পৌঁছেছেন। এছাড়া বাংলাদেশের প্রতিনিধি দলে আছেন— আটজন বীর মুক্তিযোদ্ধা এবং সশস্ত্র বাহিনীর দুইজন কর্মকর্তা। তারা রবিবার (১৪ ডিসেম্বর) কলকাতায় গিয়ে পৌঁছান।

কলকাতায় বাংলাদেশের প্রতিনিধি দল হাইকমিশন জানায়, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ স্মরণে, বাংলাদেশ ও ভারত একে অপরের যুদ্ধের সাবেক এবং কর্মরত কর্মকর্তাদের প্রতি বছর বিজয় দিবস উদযাপনে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানায়।

মুক্তিযুদ্ধের ৫৪তম বার্ষিকীতে এই সফর বাংলাদেশের মুক্তিযোদ্ধা এবং ভারতীয় যুদ্ধে সাবেক সেনানীদের জন্য আমাদের দুই দেশের মধ্যে অনন্য বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উদযাপনের একটি মঞ্চ হয়ে উঠবে এবং মুক্তিযুদ্ধের স্মৃতি পুনরুজ্জীবিত করবে। এই সফর বাংলাদেশের দখলদারত্ব, নিপীড়ন ও গণ-নৃশংসতা থেকে মুক্তির জন্য বাংলাদেশ ও ভারতের সশস্ত্র বাহিনীর অভিন্ন আত্মত্যাগের প্রতিফলন।

/এস/এপিএইচ/
সম্পর্কিত
মর্যাদা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক চায় বাংলাদেশ: চিফ হুইপ
বাংলাদেশ-ভারত সম্পর্কের ভিত্তি হওয়া উচিত জনগণ: স্পিকার
প্রধানমন্ত্রী বুদ্ধিমান মানুষ, সফরের সিদ্ধান্ত তার ওপর: ভারতীয় হাইকমিশনার 
সর্বশেষ খবর
চট্টগ্রাম কারাগারে অসুস্থ হয়ে আ.লীগ নেতার মৃত্যু
চট্টগ্রাম কারাগারে অসুস্থ হয়ে আ.লীগ নেতার মৃত্যু
বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের মরদেহ উদ্ধার
বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের মরদেহ উদ্ধার
তনু হত্যা: দুই জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ
তনু হত্যা: দুই জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ
পদ্মাবত সিনেমার দৃশ্য ও ‘জওহর প্রথা’ নিয়ে মন্তব্যে বিতর্কে স্বরা ভাস্কর
পদ্মাবত সিনেমার দৃশ্য ও ‘জওহর প্রথা’ নিয়ে মন্তব্যে বিতর্কে স্বরা ভাস্কর
সর্বাধিক পঠিত
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
হতাশ হয়ে রাঙামাটি ছাড়ছেন পর্যটকরা
হতাশ হয়ে রাঙামাটি ছাড়ছেন পর্যটকরা
স্বর্ণের দাম আরও কমলো
স্বর্ণের দাম আরও কমলো