বন্যপ্রাণী গবেষকদের জন্য ৫০ লাখ টাকার অনুদান দিচ্ছে বন বিভাগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৬ ডিসেম্বর ২০২৫, ০১:০৬আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৫, ০১:০৬

দেশের বন্যপ্রাণী বিষয়ক শিক্ষা, গবেষণা ও সংরক্ষণ কার্যক্রম জোরদারে নতুন উদ্যোগ নিয়েছে বন বিভাগ। অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে এই কর্মসূচি নেওয়া হয়েছে। প্রথমবারের মতো তরুণ গবেষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক এবং বন বিভাগের গবেষকদের জন্য বন্যপ্রাণী গবেষণা অনুদান দেওয়া হবে। চলতি বছর এ খাতে মোট ৫০ লাখ টাকা বিতরণ করা হবে।

এ উপলক্ষে সোমবার (১৫ ডিসেম্বর) রাজধানী ঢাকায় বন বিভাগে দিনব্যাপী একটি কর্মশালার আয়োজন করা হয়।

পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশে দীর্ঘদিন ধরে বন্যপ্রাণী গবেষণায় পর্যাপ্ত অর্থায়নের ঘাটতি ছিল। প্রথমবারের মতো এ ধরনের উদ্যোগে শিক্ষার্থী ও গবেষকদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ দেখা গেছে। গবেষণা প্রস্তাবের মান, দেশ ও আন্তর্জাতিক পর্যায়ে গবেষণার গুরুত্ব এবং গবেষকের অভিজ্ঞতার ভিত্তিতে আর্থিক সহায়তা দেওয়া হবে বলে জানানো হয়।

দিনব্যাপী আয়োজনে উপস্থিত ছিলেন প্রধান বন সংরক্ষক আমীর হোসেন চৌধুরী। এছাড়াও, উপপ্রধান বন সংরক্ষক মো. জাহিদুল কবির, বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ ইউনিটের বন সংরক্ষক মো. সানাউল্লাহ পাটোয়ারী, বন্যপ্রাণী গবেষক ও বিশেষজ্ঞ ড. মোহাম্মদ আলী রেজা খান এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বন্যপ্রাণী বিষয়ক বিশেষজ্ঞ শিক্ষকরা কর্মশালায় অংশ নেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, অনুদানের জন্য সারাদেশ থেকে মোট ৪৬টি গবেষণা প্রস্তাব জমা পড়ে। এর মধ্যে প্রাথমিকভাবে ২২টি প্রস্তাব নির্বাচিত হয়েছে।

/এসএনএস/এম/
সম্পর্কিত
মাজারের পুকুরে ফিরতে ছটফট করছে কুমিরটি, ১৯ দিন কিছু খায়নি
ডিআইজির কার্যালয়ে প্রবেশ করেছিল এক জোড়া কালনাগিনী
চিড়িয়াখানায় ভালো আছে মহিষ ‘ট্রাম্প’, অপপ্রচারের অভিযোগ পরিচালকের
সর্বশেষ খবর
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু