নিরাপত্তা ব্যবস্থা না থাকলে নির্বাচন বাধাগ্রস্ত হবে: জাকসু ভিপি

আরিফুল ইসলাম সাব্বির, সাভার
১৬ ডিসেম্বর ২০২৫, ১৩:২৯আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৫, ১৩:২৯

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) সহসভাপতি (ভিপি) আব্দুর রশিদ জিতু বলেছেন, বর্তমানে বাংলাদেশে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আমাদের বিভিন্ন শঙ্কা আছে। আমরা দেখেছি বিগত কয়েক মাসে বাংলাদেশের বিভিন্ন জায়গায় অনেকগুলো গুপ্তহত্যা হয়েছে। 

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

জাকসু ভিপি বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আমাদের বিনীত আহ্বান ছিল আইনশৃঙ্খলার যে অবনতি হয়েছে— বিশেষ করে চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে, সেই আইনশৃঙ্খলা উন্নতি করার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা বা সংশ্লিষ্ট যারা আছেন তারা কাঙ্ক্ষিত ফলাফল দিতে পারেননি। আমরা দেখেছি অনেকে নিরাপত্তা শঙ্কায় ভুগছেন। বিশেষ করে চব্বিশের গণঅভ্যুত্থানে যারা সম্মুখসারির যোদ্ধা ছিলেন, তাদের কিন্তু বিভিন্নভাবে টার্গেট কিলিং করা হচ্ছে।

তিনি বলেন, গত কয়েক দিন আগে জুলাইয়ের অগ্র সৈনিক শরিফ ওসমান হাদির ওপর কীভাবে গুলি করা হয়েছে। তার অবস্থা সংকটাপন্ন। এ অবস্থায় আমরা বিভিন্নভাবে আহ্বান জানিয়েছি, ক্যাম্পাসে কর্মসূচি পালন করেছি— দেশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য। 

জাকসু ভিপি বলেন, বিশেষ করে আগামীতে আমাদের যে বহুল আকাঙ্ক্ষিত নির্বাচন, নির্বাচনের আগমুহূর্তে দেশে যদি এরকম অবস্থা থাকে, নিরাপত্তা ব্যবস্থা না থাকে আগামীতে জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত হবে। চব্বিশের গণ-অভ্যুত্থানের পরে আমরা যে কাঙ্ক্ষিত নির্বাচন চেয়েছিলাম, সেটি প্রত্যাশা অনুযায়ী পূরণ হবে না।

এ সময় জাকসুর অন্যান্য নেতারা সঙ্গে উপস্থিত ছিলেন।

/এমকেএইচ/
সম্পর্কিত
স্বতন্ত্র নির্বাচন করে জয় পাওয়া সেই জিসান ছাড়ছেন জাকসুর সম্পাদক পদ
স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে যা লিখলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
জাতীয় স্মৃতিসৌধ ও জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
সর্বশেষ খবর
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
সুড়ঙ্গে আর কোনও জীবিত ব্যক্তির সন্ধান মেলেনি
সুড়ঙ্গে আর কোনও জীবিত ব্যক্তির সন্ধান মেলেনি
ফেব্রিক্স আমদানিতে নিষেধাজ্ঞা নিয়ে নতুন উদ্বেগ পোশাক খাতে
ফেব্রিক্স আমদানিতে নিষেধাজ্ঞা নিয়ে নতুন উদ্বেগ পোশাক খাতে
রাজস্থানের পর্যটনে নতুন চমক, ৬ মাসেই ১০.৯২ কোটি পর্যটকের ভিড়
রাজস্থানের পর্যটনে নতুন চমক, ৬ মাসেই ১০.৯২ কোটি পর্যটকের ভিড়
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ