বিজয় দিবসে বিমান বাহিনীতে অনারারি কমিশন প্রদান

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৬ ডিসেম্বর ২০২৫, ২০:১২আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৫, ২০:১২

মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে বাংলাদেশ বিমান বাহিনীর নির্বাচিত অনারারি ফ্লাইং অফিসার ও মাস্টার ওয়ারেন্ট অফিসারদের অনারারি পদোন্নতি ও অনারারি কমিশন প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বাংলাদেশ বিমান বাহিনীর সদর দফতরে এক অনুষ্ঠানে এ কমিশন প্রদান করা হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠানে সহকারী বিমানবাহিনী প্রধান (প্রশাসন) এয়ার ভাইস মার্শাল রুসাদ দীন আছাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুই জন অনারারি ফ্লাইং অফিসারকে অনারারি ফ্লাইট লেফটেন্যান্ট এবং ৯ জন মাস্টার ওয়ারেন্ট অফিসারকে অনারারি ফ্লাইং অফিসার পদে কমিশন প্রদান করেন। এ সময় তাদের র‌্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়।

অনারারি ফ্লাইং অফিসার থেকে অনারারি ফ্লাইট লেফটেন্যান্ট পদে কমিশনপ্রাপ্তরা হলেন—অনারারি ফ্লাইং অফিসার মোহাম্মদ বাহারুল ইসলাম (প্রভোস্ট) এবং অনারারি ফ্লাইং অফিসার দেওয়ান আলী।

মাস্টার ওয়ারেন্ট অফিসার থেকে অনারারি ফ্লাইং অফিসার পদে কমিশনপ্রাপ্তরা হলেন—মাস্টার ওয়ারেন্ট অফিসার এস এম ইউসুফ আলী, মো. আব্দুল মোমিন, মোহাম্মদ আবদুল্লাহ, মো. এনামুল হক, এমদাদ হোসেন চৌধুরী, মো. মহসিন (প্রভোস্ট), মো. ইস্রাফিল হোসেন, মোহাম্মদ ইকবাল হোসেন এবং মো. আখতারুজ্জামান চৌধুরী।

অনুষ্ঠানে বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। প্রদত্ত অনারারি কমিশন আগামী ১৬ ডিসেম্বর থেকে কার্যকর হবে।

/এসএনকে/এম/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর সঙ্গে বিমানবাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ
কুচকাওয়াজ শেষে সশস্ত্র বাহিনীর প্রশংসায় প্রধানমন্ত্রী
ভোটের মাঠে সারা দেশে ৯ লাখ সদস্যের নিরাপত্তা বলয়
সর্বশেষ খবর
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের