ইন্টারনেট বন্ধ করে গণহত্যা: সজীব ওয়াজেদের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৭ ডিসেম্বর ২০২৫, ১৬:৪১আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৫, ১৬:৪১

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ২০২৪ সালের জুলাই-আগস্টে ইন্টারনেট বন্ধ করে গণহত্যায় উসকানির অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের পক্ষে স্টেট ডিফেন্স (আদালত কর্তৃক নিয়োজিত আইনজীবী) নিয়োগ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বুধবার (১৭ ডিসেম্বর) চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন। একইসঙ্গে মামলার আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) গঠনের বিষয়ে শুনানির জন্য আগামী ৭ জানুয়ারি দিন ধার্য করা হয়।

এ মামলার অপর আসামি সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। বুধবার সকালে তাকে কারাগার থেকে পুলিশ পাহারায় ট্রাইব্যুনালে হাজির করা হয়।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

এদিন জয়েরও ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ ছিল। এ জন্য দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তবে তিনি পলাতক থাকায় তার পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগের আবেদন করেন চিফ প্রসিকিউটর। আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল সরকারি খরচে জয়ের জন্য স্টেট ডিফেন্স আইনজীবী নিয়োগ দেন।

এর আগে, গত ১০ ডিসেম্বর জয়কে হাজির করতে জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল। একইসঙ্গে আজকের দিন শুনানির জন্য নির্ধারণ করা হয়।

ওইদিন পলকের পক্ষে শুনানি করেন আইনজীবী লিটন আহমেদ। তিনি আদালতকে জানান, পলককে সপ্তাহে একদিন পরিবারের সঙ্গে কথা বলতে দেওয়া হচ্ছে না এবং ১৫ দিনে একবার স্বজনদের সঙ্গে সাক্ষাতের সুযোগও দেওয়া হচ্ছে না। এ বিষয়ে ট্রাইব্যুনালের অনুমতি চান তিনি।

গত ৪ ডিসেম্বর ট্রাইব্যুনাল এই দুই আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন। একইসঙ্গে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। ওইদিনই জয় ও পলকের বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিল করে প্রসিকিউশন।

/বিআই/এম/
সম্পর্কিত
এখন আমি জামিন চাই না, বাড়ি যাওয়ার তাড়া ফুরিয়েছে: ট্রাইব্যুনালকে দীপু মনি
সাবেক দুই সচিবের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল, একজনের নামে পরোয়ানা
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে গুম: জিয়াউল আহসানকে গ্রেফতার দেখালেন ট্রাইব্যুনাল
সর্বশেষ খবর
বোর্ডের অনুমোদন ছাড়া শিক্ষক বরখাস্তের সিদ্ধান্ত কার্যকর হবে না: হাইকোর্ট
বোর্ডের অনুমোদন ছাড়া শিক্ষক বরখাস্তের সিদ্ধান্ত কার্যকর হবে না: হাইকোর্ট
সুন্দর ও পরিচ্ছন্ন ঘরের জন্য রোজকার ১৪ অভ্যাস
সুন্দর ও পরিচ্ছন্ন ঘরের জন্য রোজকার ১৪ অভ্যাস
‘গল্প’ আসে ‘গল্প’ যায়, ‘জজ মিঞা’র ধারাবাহিকতায়! 
‘গল্প’ আসে ‘গল্প’ যায়, ‘জজ মিঞা’র ধারাবাহিকতায়! 
রাজবাড়ীতে নারীকে লাথি, গ্রেফতার তিন
রাজবাড়ীতে নারীকে লাথি, গ্রেফতার তিন
সর্বাধিক পঠিত
সালমান শাহর নায়িকারা কে কোথায়
সালমান শাহর নায়িকারা কে কোথায়
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ