এনসিপি নেত্রীর অস্বাভাবিক মৃত্যু

সাইবার বুলিংয়ে পুলিশের সহায়তা না পাওয়ার অভিযোগ জুলাই রেভ্যুলশনারি অ্যালায়েন্সের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ডিসেম্বর ২০২৫, ১৯:২৭আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৫, ১৯:২৭

রাজধানীর ঝিগাতলায় ছাত্রী হোস্টেল থেকে এনসিপি নেত্রী জান্নাত আক্তার রুমীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে এ নিয়ে জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্সের দাবি— সাইবার বুলিংয়ের শিকার হয়েও পুলিশের সহায়তা না পেয়ে তিনি ‘আত্মহত্যা’ করেছেন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ঘটনার পরপরই জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্সের ফেসবুক পেজে তারেক রেজা নামে একজন লিখেছেন, ‘‘গত নভেম্বরে শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণার দিন ধানমন্ডি ৩২ নম্বরে এক নারী আওয়ামী লীগার বলে দাবি করে কথা বলেন। ওই ঘটনায় জান্নাত আক্তার রুমী সেই নারীকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। এরপর থেকে প্রতিনিয়ত সামাজিক যোগাযোগমাধ্যমসহ মোবাইল ফোনে সাইবার বুলিং, ধর্ষণসহ নানা হুমকির শিকার হচ্ছিলেন তিনি।’’

তারেক রেজা আরও উল্লেখ করেন, ‘‘সর্বশেষ গত একমাস এ ঘটনা নিয়ে তার সহপাঠীরা রুমীর পাশে দাঁড়াতে সাধ্যমতো চেষ্টা করেছেন। কিন্তু সাইবার বুলিং আর ফোন কলে সারাদিন হুমকি পাওয়ার পরও প্রশাসনের পক্ষ থেকে কোনও সহযোগিতা পাওয়া যায়নি। তবে আমাদের কল্পনাতেও ছিল না, বুলিংয়ের মাত্রা এত তীব্র যে, তিনি আত্মহননের পথ বেছে নেবেন। এটাকে আমরা ‘আত্মহত্যা’ হিসেবে দেখতে রাজি নই। এটা খুন। যারা আমার বোনের জীবনকে তছনছ করে দিয়েছেন, তাদের জীবন আমরা শান্তিতে কাটাতে দেবো না।’’

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, জান্নাত আরা রুমী ওই ছাত্রী হোস্টেলে একাই থাকতেন। তিনি একটি বেসরকারি হাসপাতালে নার্স হিসেবে চাকরি করতেন।

জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তিনি সক্রিয়ভাবে অংশ নেন। পরে এনসিপির রাজনীতিতে যুক্ত হন। ‎সর্বশেষ ধানমন্ডি থানা এনসিপির যুগ্ম আহ্বায়ক ছিলেন।

/এমকে/এপিএইচ/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম