ঢাবির কেন্দ্রে খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তিচ্ছু শিক্ষার্থীর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৯ ডিসেম্বর ২০২৫, ১৭:০৮আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৫, ১৭:০৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রে অসুস্থ হয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তিচ্ছু এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ওই শিক্ষার্থীর নাম তাহেরুজ্জামান আকাশ (২২)।  শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকাল সোয়া ৩টার দিকে ঢাকা মেডিক্যাল (ঢামেক) কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

ঢামেকে তাকে নিয়ে আসা ঢাবির নিরাপত্তা কর্মী মোহাম্মদ আবদুল ওহাব সাংবাদিকদের জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিতে আসা আকাশ পরীক্ষার হল কেন্দ্রে প্রবেশের জন্য সায়েন্স কমপ্লেক্স বিল্ডিং লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

তিনি বলেন, “আমরা তাকে জরুরি ভিত্তিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে আকাশকে মৃত ঘোষণা করেন। তার লাশ জরুরি বিভাগের মর্গে রাখা আছে।”

ওই শিক্ষার্থীর বাবার নাম ইসলামাইল এবং মায়ের নাম শামীমা আক্তার।

উল্লেখ্য, খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের (বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল) পরীক্ষা আজ শুরু হয়েছে।

দুই দিনব্যাপী এই ভর্তি পরীক্ষা খুলনা, ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হচ্ছে। এতে অংশ নিচ্ছে মোট ৩৮ হাজার ৯৬১ জন পরীক্ষার্থী।

/আইএ/এম/
সম্পর্কিত
মরা নদীতে একজনকে বাঁচাতে গিয়ে একে একে মারা গেলো ৫ শিশু
নরওয়ের রাজা হ্যারাল্ড আর নেই
বিবাহিতদের ভর্তি নেবে না হলি ক্রস কলেজ, ভর্তির পর বিয়ে করলে টিসি
সর্বশেষ খবর
দ্রুত সিটি নির্বাচনের দাবি ডিএনসিসিতে জামায়াতের সম্ভাব্য মেয়র প্রার্থীর
দ্রুত সিটি নির্বাচনের দাবি ডিএনসিসিতে জামায়াতের সম্ভাব্য মেয়র প্রার্থীর
জীবিত থাকতেই চল্লিশার আয়োজন করলেন এক ব্যক্তি, যা বললেন মুফতি
জীবিত থাকতেই চল্লিশার আয়োজন করলেন এক ব্যক্তি, যা বললেন মুফতি
নতুন গবেষণা প্রতিষ্ঠান গড়েছেন গোলাম মোয়াজ্জেম, সিপিডি কি ছেড়ে দিচ্ছেন?
নতুন গবেষণা প্রতিষ্ঠান গড়েছেন গোলাম মোয়াজ্জেম, সিপিডি কি ছেড়ে দিচ্ছেন?
নেপালে নতুন হ্রদ নিয়ে কেন ফের বন্যার ভয়?
নেপালে নতুন হ্রদ নিয়ে কেন ফের বন্যার ভয়?
সর্বাধিক পঠিত
শুটিংয়ে বাধা দেওয়া বাড়িটিই কিনে নিলেন শাহরুখ
শুটিংয়ে বাধা দেওয়া বাড়িটিই কিনে নিলেন শাহরুখ
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি
প্রেম আর লিমেরেন্সের পার্থক্য জানেন?
প্রেম আর লিমেরেন্সের পার্থক্য জানেন?
বাইরে ‘অন্যায়ের চিত্রের’ সাইনবোর্ড, ভেতরে তৈরি হতো নকল জন্মনিয়ন্ত্রণ সামগ্রী
বাইরে ‘অন্যায়ের চিত্রের’ সাইনবোর্ড, ভেতরে তৈরি হতো নকল জন্মনিয়ন্ত্রণ সামগ্রী
আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে?
আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে?