প্রথম আলো-ডেইলি স্টারে হামলার ঘটনায় আরও ৯ জন গ্রেফতার 

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৩ ডিসেম্বর ২০২৫, ১২:৫৪আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৫, ১৫:৪৮

দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আরও ৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। 

ডিএমপি’র মিডিয়া বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, গতরাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ নিয়ে এই ঘটনায় এখন পর্যন্ত মোট ২৬ জনকে গ্রেফতার করা হলো। ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিস্তারিত পরিচয় পরে গণমাধ্যমকে অবহিত করা হবে। 

পুলিশ সূত্রে জানা গেছে, সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই সহিংসতায় সরাসরি জড়িত মোট ৩১ জনকে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। এর আগে সোমবার (২২ ডিসেম্বর) ঘটনার সাথে জড়িত ১৭ জনকে গ্রেফতারের তথ্য জানিয়েছিল ডিএমপি। ওই দিন গ্রেফতারকৃতদের মধ্যে ১৫ জনকে আদালতের নির্দেশে জেলহাজতে পাঠানো হয়েছে। 

উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাত আনুমানিক সোয়া ১১টার দিকে একদল উগ্র জনতা কারওয়ান বাজারে প্রথম আলো ভবনের সামনে সমবেত হয়। তারা ভবনে ভাঙচুর, লুটপাট ও একপর্যায়ে অগ্নিসংযোগ করে। একই রাতে ফার্মগেটে দ্য ডেইলি স্টার কার্যালয়েও হামলা চালানো হয়। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ফায়ার সার্ভিস ভবনে আটকে পড়াদের উদ্ধার করে।

এই ঘটনায় গত রবিবার (২১ ডিসেম্বর) প্রথম আলো ও ডেইলি স্টার কর্তৃপক্ষ পৃথক মামলা দায়ের করে। সন্ত্রাসবিরোধী আইন, বিশেষ ক্ষমতা আইন এবং সাইবার নিরাপত্তা অধ্যাদেশসহ বিভিন্ন ধারায় এই মামলাগুলো রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, লুট হওয়া অর্থ ও মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।  

/আইএ/এসটি/
সম্পর্কিত
মাদ্রাসা থেকে পালিয়ে বাড়িতে গিয়ে ধর্ষণের কথা জানালো ছাত্র, অধ্যক্ষ গ্রেফতার
টানা ১১তম রাতের মতো ইরানে বিমান হামলা মার্কিন বাহিনীর
শব্দদূষণ রোধে রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযান
সর্বশেষ খবর
হবিগঞ্জের হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন
হবিগঞ্জের হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন
শূন্যতার দিকে, রেলগাড়ি
শূন্যতার দিকে, রেলগাড়ি
পাসপোর্ট সূচকে ৩ ধাপ এগিয়ে উত্তর কোরিয়ার সঙ্গে বাংলাদেশ
পাসপোর্ট সূচকে ৩ ধাপ এগিয়ে উত্তর কোরিয়ার সঙ্গে বাংলাদেশ
আনিসুল হকের অস্ত্র মামলায় চার্জগঠন শুনানি ২৩ আগস্ট
আনিসুল হকের অস্ত্র মামলায় চার্জগঠন শুনানি ২৩ আগস্ট
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু