ইউজিসি কর্মচারী ইউনিয়নের সভাপতি নাজমুল, সাধারণ সম্পাদক স্বাধীন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ডিসেম্বর ২০২৫, ১৫:২৩আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৫, ১৫:২৩

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কর্মচারী ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির পঞ্চম সাধারণ নির্বাচনে মো. নাজমুল হাসান সভাপতি এবং মো. মোক্তার জামান (স্বাধীন) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বুধবার (২৩ ডিসেম্বর) ইউজিসির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (২২ ‍ডিসেম্বর) ইউজিসি ভবনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

কমিটির অন্য নির্বাচিত সদস্যরা হলেন—  সহ-সভাপতি মো. নুরে আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক এ বি এম মুসা, কোষাধ্যক্ষ মো. রনি আকন, প্রচার সম্পাদক মো. বশির উদ্দিন, দফতর সম্পাদক মো. মামুন খান এবং সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মো. রবিউল ইসলাম। ৯ সদস্য বিশিষ্ট এই কার্যানির্বাহী কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। ভোট গণনা শেষে সন্ধায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মো. হেফজুর রহমান। নির্বাচনে ১৮৭ জন ভোটারের মধ্যে ১৮৫ জন ভোট দেন।

 

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
ইউজিসির সদস্য হলেন ঢাবির অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন
উচ্চশিক্ষায় বৈশ্বিক অংশীদারত্ব জোরদারে মালয়েশিয়ার সহযোগিতা চায় ইউজিসি
আশ্বাসে থেমে আছে ইউজিসি, সম্পূরক বৃত্তির টাকা পাননি জবি শিক্ষার্থীরা
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান