উত্তরা পশ্চিম থানার অভিযানে গ্রেফতার ২১

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ডিসেম্বর ২০২৫, ১৯:১০আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৫, ১৯:১০

রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ২১ জনকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো মো. রাফি (২২),  মো. আব্দুল্লাহ (২১),  কাব্য রহমান (১৯), মো. আল আমিন (২৬), মো. আল আমিন ওরফে ডেঞ্জার আল আমিন (২৫), আবরার আবেদীন খান (২১),  মো. আশরাফ আলী (২৬), মো. মাহিম দেওয়ান (১৯),  মো. জনি (১৯),  মো. আবুল হাসান (২০), মো. মামুন (৩৫),  মো. পারভেজ (৩৩),  মো. জিসান (২০),  মো. মোশারফ হোসেন (২৭), রাবায়াত ইসলাম (২৩), মো. নাহিদ (২৬), মো. একরামুল হক সম্রার্ট (২৬), সিজান (২০), তাসকিম খান (২১), মো. রিয়াদ খান (২১) ও  শ্রী অমূল্য রবী দাস (৪৫)। 

ডিএমপি মিডিয়া বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

উত্তরা পশ্চিম থানা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) উত্তরা পশ্চিম থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও মাদক মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ২১ জনকে গ্রেফতার করে। তাদের আদালতে পাঠানো হয়েছে। এ সময় তাদের হেফাজত হতে ২৪ পুরিয়া হেরোইন, ১ বোতল মদ, ৩ পিস ইয়াবা ট্যাবলেট এবং চুরি যাওয়া লিনেক্স ব্র্যান্ডের ১টি মোবাইল উদ্ধার করা হয়।

উত্তরা পশ্চিম থানা পুলিশ সূত্রে আরও জানা যায়, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

/আইএ/আরআইজে/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের