প্রথম আলো-ডেইলি স্টারে হামলায় আরও তিন আসামি কারাগারে 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৪ ডিসেম্বর ২০২৫, ২২:৫১আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৫, ২২:৫১

প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় দায়ের করা দুই মামলায় আরও তিন আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার (২৪ ডিসেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক এই আদেশ দেন।

কারাগারে পাঠানো আসামিদের মধ্যে জাকির হোসেন শান্ত (২৯) ও নিয়াজ মাহমুদ ফারহান (২১) প্রথম আলোর মামলায় এবং আজমির হোসেন আকাশ (২৭) ডেইলি স্টারের মামলার আসামি। এ নিয়ে আলোচিত এই দুই মামলায় মোট ২৯ জন আসামিকে কারাগারে পাঠানো হলো। 

আদালত সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় মামলার তদন্ত কর্মকর্তারা আসামিদের আদালতে হাজির করে জেলহাজতে আটক রাখার আবেদন করেন। এ সময় প্রথম আলোর মামলার দুই আসামির পক্ষে তাদের আইনজীবীরা জামিন আবেদন করেন। তবে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তিন আসামিকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

প্রথম আলোর কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় অজ্ঞাতনামা ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করে গত রবিবার  তেজগাঁও থানায় মামলা সন্ত্রাস বিরোধী আইন, বিশেষ ক্ষমতা আইন ও সাইবার সুরক্ষা আইনে মামলা করা  হয়। 

প্রথম আলোর পক্ষ থেকে রবিবার (২২ ডিসেম্বর) তেজগাঁও থানায় সন্ত্রাসবিরোধী আইন, বিশেষ ক্ষমতা আইন ও সাইবার সুরক্ষা আইনে মামলাটি করা হয়। মামলায় অজ্ঞাতনামা ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে। সিসিটিভি ফুটেজ ও গণমাধ্যমের ভিডিও বিশ্লেষণ করে আসামিদের শনাক্ত করছে পুলিশ। এজাহারে দাঙ্গা সৃষ্টি, হত্যার উদ্দেশ্যে অগ্নিসংযোগ, দাপ্তরিক কাজে বাধা ও অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়েছে। এতে প্রাথমিকভাবে ৩২ কোটি টাকার ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করা হয়েছে। 

অন্যদিকে, সোমবার (২৩ ডিসেম্বর) ডেইলি স্টারের হেড অব অপারেশন মো. মিজানুর রহমান বাদী হয়ে ৩৫০ থেকে ৪০০ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মামলা করেন। অভিযোগে বলা হয়, ১৯ ডিসেম্বর দিবাগত রাতে সশস্ত্র হামলাকারীরা ভবনে ঢুকে কর্মীদের ওপর হামলা চালায় এবং নগদ অর্থসহ সরঞ্জাম লুট করে। এ সময় ৩০ জন কর্মীকে উদ্ধার করা হয়। অগ্নিকাণ্ড ও ভাঙচুরের ফলে প্রায় ৪০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এই হামলার কারণে পরদিন ডেইলি স্টারের মুদ্রিত সংস্করণ প্রকাশ বন্ধ ছিল এবং অনলাইন কার্যক্রমও প্রায় ১৭ ঘণ্টা স্থগিত রাখতে হয়। 

/এএসএ/এসটি/
সম্পর্কিত
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে: আইনমন্ত্রী
মিছিল করে পুলিশের মামলায় কারাগারে নিষিদ্ধ ছাত্রলীগের ১৭ নেতাকর্মী
এনসিপি নেতা কাফিসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
সর্বশেষ খবর
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু