মেঘনায় লঞ্চ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে আট সদস্যের কমিটি 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৬ ডিসেম্বর ২০২৫, ১৭:৪২আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৫, ২০:১৯

চাঁদপুরের হরিনা এলাকায় মেঘনা নদীতে ‘এমভি সম্রাট-৩’ ও ‘এমভি অ্যাডভেঞ্চার-৯’ লঞ্চের মধ্যে ভয়াবহ সংঘর্ষের কারণ অনুসন্ধানে ৮ সদস্যের একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে সরকার। 

শুক্রবার (২৬ ডিসেম্বর) নৌপরিবহন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়।

মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মুহিদুল ইসলামকে এই কমিটির প্রধান করা হয়েছে। কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে বিস্তারিত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে। 

কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. এমরান হোসেন, নৌপরিবহন অধিদফতর, বিআইডব্লিউটিএ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাংলাদেশ কোস্ট গার্ড এবং বাংলাদেশ নৌ-পুলিশের একজন করে প্রতিনিধি। 

কমিটিতে সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এটিএম মোর্শেদ। তদন্তের স্বার্থে কমিটি প্রয়োজনে যেকোনও সদস্যকে ‘কো-অপ্ট’ বা অন্তর্ভুক্ত করতে পারবে।

কমিটিকে মেঘনা নদীতে সংঘটিত ওই দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষের প্রকৃত কারণ উদঘাটন এবং এর জন্য দায়ী ব্যক্তিদের শনাক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া ভবিষ্যতে এ ধরনের নৌ-দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করতে বলা হয়েছে।

/এসআই/এসটি/এমওএফ/
সম্পর্কিত
জেলেদের সঙ্গে ট্রলারেই দুপুরের খাবার খেলেন প্রতিমন্ত্রী
ইঞ্জিনচালিত নৌযানের ডাটাবেজ তৈরির উদ্যোগ
ঢাকার চারপাশে চলবে ইলেকট্রিক ওয়াটার বাস, ল্যান্ডিং পয়েন্ট ৪৫টি
সর্বশেষ খবর
দেড়শ’ টাকার লাঞ্চ আর ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের কোনও সাফল‍্য নাই: মঞ্জু
দেড়শ’ টাকার লাঞ্চ আর ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের কোনও সাফল‍্য নাই: মঞ্জু
দেয়ালে শুধুই একটি কলা, দাম ৬২ লাখ ডলার!
দেয়ালে শুধুই একটি কলা, দাম ৬২ লাখ ডলার!
বাংলাদেশের এক তৃতীয়াংশ মানুষ এই রোডমার্চে যুক্ত হয়েছে: অলি আহমদ
বাংলাদেশের এক তৃতীয়াংশ মানুষ এই রোডমার্চে যুক্ত হয়েছে: অলি আহমদ
আকাশপথে দীর্ঘ যাত্রা, স্বস্তির আসন বাছবেন কীভাবে
আকাশপথে দীর্ঘ যাত্রা, স্বস্তির আসন বাছবেন কীভাবে
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ