প্রথম আলোতে হামলার ঘটনায় আরও দুই আসামি কারাগারে 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৭ ডিসেম্বর ২০২৫, ১৭:১৮ আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৫, ১৭:২৭

প্রথম আলো কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় আরও দুই আসামিকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) পুলিশের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম আসামিদের কারাগারে পাঠানোর এই আদেশ দেন।

কারাগারে পাঠানো দুই আসামি হলেন— মো. রুবেল হোসেন (৩৮) ও নাজমুল হাছান (২১)। 

মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার পরিদর্শক আব্দুল হান্নান আসামিদের আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটকে রাখার আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। উল্লেখ্য, শুনানির সময় আসামিদের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। 

প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় এখন পর্যন্ত ২২ জনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনায় এ পর্যন্ত মোট ৩৪ জন আসামিকে আইনের আওতায় আনা হয়েছে। 

গত ১৮ ডিসেম্বর রাতে রাজধানীর তেজগাঁওয়ে প্রথম আলো কার্যালয়ে ভয়াবহ হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় ২১ ডিসেম্বর দিবাগত রাতে তেজগাঁও থানায় অজ্ঞাতনামা ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। মামলাটিতে সন্ত্রাসবিরোধী আইন, বিশেষ ক্ষমতা আইন ও সাইবার সুরক্ষা আইনসহ দণ্ডবিধির বিভিন্ন ধারা যুক্ত করা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, দাঙ্গা সৃষ্টির মাধ্যমে কার্যালয়ে ঢুকে লুটপাট, কর্মীদের হত্যার উদ্দেশ্যে অগ্নিসংযোগ এবং অপরাধের প্রমাণ নষ্ট করার মতো গুরুতর অপরাধ সংঘটিত হয়েছে। পাশাপাশি প্রথম আলোর প্রকাশনা বন্ধ ও অফিসের কাজে বাধা দিতে অগ্নিসংযোগ ও ভাঙচুর, অনলাইনে অপরাধমূলক কর্মকাণ্ডে নির্দেশনা দেওয়া ও অন্তর্ঘাতমূলক কাজেরও অভিযোগ করা হয়েছে। লুট হওয়া সম্পদের মূল্য আড়াই কোটি টাকা এবং সব মিলিয়ে প্রাথমিক ক্ষয়ক্ষতির পরিমাণ ৩২ কোটি টাকা বলে জানানো হয়েছে। পুলিশ সিসিটিভি ও বিভিন্ন গণমাধ্যমের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করার কাজ অব্যাহত রেখেছে।  

/এএসএ/এসটি/ 
সম্পর্কিত
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, ৫ পুলিশসহ আহত ৩০
পূজা নিয়ে কেউ কেউ অপপ্রচার চালানোর চেষ্টা করছে, পুলিশ সজাগ রয়েছে: আইজিপি
‘পুলিশ ইকুইপ্ট নয়, নিরাপত্তার স্বার্থে অস্ত্র হাতে রেখেছিলাম’
সর্বশেষ খবর
ভুটান থেকে ঢাকায় এসে কী বললেন ফিফা সভাপতি 
ভুটান থেকে ঢাকায় এসে কী বললেন ফিফা সভাপতি 
দলের সঙ্গে যারা মুনাফিকি করবেন তারেক রহমান তাদের ক্ষমা করবেন না: আইনমন্ত্রী
দলের সঙ্গে যারা মুনাফিকি করবেন তারেক রহমান তাদের ক্ষমা করবেন না: আইনমন্ত্রী
এসসিও বৈঠকে ইসহাক দারের উপস্থিতিতে যা বললেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী
এসসিও বৈঠকে ইসহাক দারের উপস্থিতিতে যা বললেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী
আইয়ুব বাচ্চুর অপ্রকাশিত গানের সংখ্যা কত, জানালেন তার স্ত্রী
আইয়ুব বাচ্চুর অপ্রকাশিত গানের সংখ্যা কত, জানালেন তার স্ত্রী
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত