৭১ জন ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৮ ডিসেম্বর ২০২৫, ১৫:৫৬আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৫, ১৬:৫১

সরকার ৭১ জন ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল করেছে। এ সংক্রান্ত গেজেট গত ২৪ ডিসেম্বর প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

রবিবার (২৮ ডিসেম্বর) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী জানা গেছে, জারি করা গেজেটে বলা হয়েছে—জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) আইন, ২০২২-এর ৬(গ) ধারা এবং রুলস অব বিজনেস, ১৯৯৬-এর সিডিউল ‘এ’ (অ্যালোকেশন অব বিজনেস)-এ প্রদত্ত ক্ষমতাবলে জামুকার ১০১তম সভার সিদ্ধান্ত অনুযায়ী উল্লেখিত ৭১ জন ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল করা হয়েছে।

জামুকা সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট ব্যক্তিরা মুক্তিযোদ্ধা না হয়েও মুক্তিযোদ্ধার সনদ নিয়েছিলেন। শুধু তাই নয়, তারা সরকার প্রদত্ত সব সুযোগ-সুবিধাও গ্রহণ করেছেন। পরবর্তী সময়ে অধিকতর যাচাই-বাছাই শেষে তাদের ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে চিহ্নিত করা হয়।

সূত্র জানায়, বাতিল হওয়া তালিকায় বেসামরিক, ভারতীয় তালিকা, লালমুক্তি মুক্তিবার্তা, আনসার বাহিনী, সেনাবাহিনী ও শহীদ পুলিশ বাহিনীর মুক্তিযোদ্ধাদের নাম অন্তর্ভুক্ত রয়েছে।

/এসআই/এম/এমওএফ/
সম্পর্কিত
রাষ্ট্রীয় ৪৪টি শিল্প লুটেরা ব্যবসায়ীদের কাছে ইজারা দেওয়ার অভিযোগ, প্রতিহতের আহ্বান জামুকার
খেতাবপ্রাপ্ত ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের নতুন ভাতা নির্ধারণ
‘আপনারা ৭১ সালে কোথায় ছিলেন’
সর্বশেষ খবর
আগ্রাসনের মূল্য দিয়ে যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়া ছাড়তে বললো ইরানি সেনাবাহিনী
আগ্রাসনের মূল্য দিয়ে যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়া ছাড়তে বললো ইরানি সেনাবাহিনী
৪৪৫ জন খেলোয়াড়, ৪৭ জন বিদেশি: খেলা কবে?
৪৪৫ জন খেলোয়াড়, ৪৭ জন বিদেশি: খেলা কবে?
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই