তেজগাঁওয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ নিহত ৩

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
৩১ ডিসেম্বর ২০২৫, ১৩:২০আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৫, ১৩:৪৫

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় বাবা ও মেয়েসহ তিন ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত ৩টা থেকে বুধবার ভোরের মধ্যে এসব দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন নেত্রকোনার পূর্বধলার জটিয়াবো গ্রামের অন্ধ রফিকুল ইসলাম (৪৫) ও তার ১২ বছর বয়সী মেয়ে তানজিলা। এই ঘটনায় রফিকুলের ছেলে নুর ইসলাম (১৪) গুরুতর আহত হয়েছে। 

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, রফিকুল ইসলাম দৃষ্টি প্রতিবন্ধী ছিলেন। তার দুই সন্তান স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করতো। মগবাজার ওয়্যারলেস রেলগেট এলাকায় বসবাসকারী এই পরিবারটি মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে গ্রামের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে মহাখালী বাস টার্মিনালে যাচ্ছিলেন। পথে তেজগাঁও সাত রাস্তা এলাকায় একটি দ্রুতগামী ট্রাক অটোরিকশাটিকে চাপা দিয়ে চলে যায়। 

গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ভোর ৪টা ৫০ মিনিটে রফিকুল ও তানজিলাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। 

এদিকে একই রাতে তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন মহাখালী বাস টার্মিনাল এলাকায় সড়ক দুর্ঘটনায় আনুমানিক ৩৫ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তি নিহত হয়েছেন।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হামিদ জানান, দুর্ঘটনার পর তাকে উদ্ধার করে বুধবার ভোর ৪টা ২৫ মিনিটে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। 

/এআইবি/এসএন‌কে/এসটি/এমওএফ/ 
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের