নতুন পথচলা নিশ্চিতে আলোকবর্তিকা হবে খালেদা জিয়ার আদর্শ: তারেক রহমানকে নরেন্দ্র মোদি

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
৩১ ডিসেম্বর ২০২৫, ২৩:২২আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৫, ২৩:২২

সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার ছেলে ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ব্যক্তিগত চিঠি পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারেক রহমানের যোগ্য নেতৃত্বে বিএনপি তার মায়ের আদর্শগুলো এগিয়ে নিয়ে যাবে—এমন আশাবাদ ব্যক্ত করে চিঠিতে বলা হয়েছে, এই আদর্শগুলো ভারত ও বাংলাদেশের নতুন পথচলা নিশ্চিতে ও ঐতিহাসিক অংশীদারিত্বকে আরও সমৃদ্ধ করতে ‘আলোকবর্তিকা’ হিসেবে কাজ করবে।

বুধবার (৩১ ডিসেম্বর) ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে ঢাকায় আসেন। এদিন তিনি তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেওয়া চিঠি হস্তান্তর করেন।

চিঠিতে খালেদা জিয়ার বিদায়ে তৈরি হওয়া ‘অপূরণীয় ব্যক্তিগত ও জাতীয় শূন্যতার কথা উল্লেখ করে তার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন নরেন্দ্র মোদি।

২০১৫ সালের জুন মাসে ঢাকায় খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ ও আলোচনার আন্তরিকভাবে স্মরণ করার কথা উল্লেখ করে মোদি লিখেছেন, “তিনি ছিলেন সংকল্প ও আদর্শনিষ্ঠায় বিরল এক নেত্রী, যিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার গৌরব অর্জন করেছিলেন। বাংলাদেশের উন্নয়ন এবং ভারত-বাংলাদেশ সম্পর্ক সুদৃঢ় করার ক্ষেত্রে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।”

মোদি আরও লিখেছেন, “বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন এবং ভারত ও বাংলাদেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক সুদৃঢ় করার ক্ষেত্রে খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ অবদানের কথা গুরুত্বের সঙ্গে উল্লেখ করা হয়েছে। বার্তায় বলা হয়েছে, তার প্রয়াণ এক অপূরণীয় শূন্যতা তৈরি করলেও তার আদর্শ ও উত্তরাধিকার চিরস্থায়ী হয়ে থাকবে।”

চিঠিতে তারেক রহমানের প্রতি মোদি বলেন, “আমি নিশ্চিত যে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনার যোগ্য নেতৃত্বে তার সেই আদর্শগুলো এগিয়ে নিয়ে যাবে। একইসঙ্গে তা এক নতুন পথচলা নিশ্চিত করতে এবং ভারত ও বাংলাদেশের মধ্যকার গভীর ও ঐতিহাসিক অংশীদারিত্বকে আরও সমৃদ্ধ করতে আলোকবর্তিকা হিসেবে কাজ করবে।”

রাষ্ট্রীয় শোকের মুহূর্তে বাংলাদেশের সাধারণ মানুষের প্রতিও গভীর সহমর্মিতা জানিয়েছেন মোদি। বার্তায় তিনি উল্লেখ করেছেন, “এ দেশের মানুষ বরাবরই শৌর্য ও মর্যাদার পরিচয় দিয়েছে। তারা তাদের গণতান্ত্রিক ঐতিহ্য ও জাতীয় ঐক্যের মাধ্যমে আগামীতে শান্তি ও সম্প্রীতির পথে এগিয়ে যাবে।”

চিঠির শেষের দিকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে এই কঠিন সময় কাটিয়ে ওঠার জন্য শক্তি ও ধৈর্য প্রার্থনা করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী।

/এসটিএস/এম/
সম্পর্কিত
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে ‘কোনও তথ্য নেই’ ভারতের কাছে
কী, কেন, কীভাবেভারতে শিক্ষা সংস্কারের দাবিতে কেন প্রতিবাদ করছে জেন-আলফা
নবরাত্রির অনুষ্ঠানে মুসলিমদের প্রবেশে নিষেধ, কপালে তিলক বাধ্যতামূলক
সর্বশেষ খবর
১২ বছর পর রিয়াল মাদ্রিদের সঙ্গে এমন ঘটনা ঘটলো
১২ বছর পর রিয়াল মাদ্রিদের সঙ্গে এমন ঘটনা ঘটলো
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন উদ্যোগ, পাঠাচ্ছেন দুজন দূত 
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন উদ্যোগ, পাঠাচ্ছেন দুজন দূত 
২০৩০ বিশ্বকাপের জন্য ইকুয়েডর পাচ্ছে আরেক আর্জেন্টিনার কোচকে
২০৩০ বিশ্বকাপের জন্য ইকুয়েডর পাচ্ছে আরেক আর্জেন্টিনার কোচকে
আতঙ্কে সুন্দরবনে যেতে চাচ্ছেন না জেলেরা, কমেছে পর্যটকও
আতঙ্কে সুন্দরবনে যেতে চাচ্ছেন না জেলেরা, কমেছে পর্যটকও
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ