হাদি হত্যাকাণ্ড

ফয়সালের ভিডিও যাচাই চলছে: ডিএমপি কমিশনার

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৩ জানুয়ারি ২০২৬, ১৪:১৪আপডেট : ০৩ জানুয়ারি ২০২৬, ১৪:১৪

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মামলার মূল আসামি ফয়সালের দুটি ভিডিও বার্তা পরীক্ষা-নিরীক্ষা করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে কোনও মন্তব্য করবে না পুলিশ। এ কথা জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

শনিবার (৩ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে ‘এ-ফোর বসুন্ধরা পেপার ক্র্যাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৫’ অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে এসব কথা জানান ডিএমপি কমিশনার।

হাদি হত্যাকাণ্ডের ভিডিও বার্তা নিয়ে সাংবাদিকদের প্রশ্নে ডিএমপি কমিশনার বলেন, ‘এই বিষয়ে এখন নো-কমেন্ট। ভিডিওগুলো আমরা পেয়েছি। সেগুলো পরীক্ষা-নিরীক্ষা চলছে। যাচাই শেষে আমরা বক্তব্য দেব।’

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিএমপি কমিশনার গণমাধ্যমকর্মীদের উদ্দেশে বলেন, ‘আপনারা পেশাগত দায়িত্ব পালন করবেন—এটাই প্রত্যাশা। তবে কোনো ধরনের বাড়াবাড়ি বা ভুল তথ্যের কারণে যেন আমার সহকর্মীরা ক্ষতিগ্রস্ত না হন, সে বিষয়ে অনুরোধ থাকবে।’

তিনি বলেন, ‘গত কয়েক বছর দেশ অত্যন্ত টার্বুলেন্ট সময় পার করেছে। বিশেষ করে রাস্তা অবরোধ ও দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকার কারণে ঢাকাবাসী চরম দুর্ভোগের শিকার হয়েছে। অসুস্থ রোগী, গর্ভবতী মা—সবাই এর ভুক্তভোগী। এই কালচার থেকে আমাদের বের হয়ে আসতে হবে।’

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানান, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষা পুলিশের সর্বোচ্চ অগ্রাধিকার।

তিনি বলেন, ‘পুলিশের মধ্যে ব্যাপক রদবদল লটারির মাধ্যমে করা হয়েছে। ঢাকার বাস্তবতায় মফস্বল থেকে কর্মকর্তা এনে দায়িত্ব দেওয়া জটিল—তবুও সীমাবদ্ধতার মধ্যেই পুলিশ কাজ করে যাচ্ছে। আগামী ৪০ দিন যদি আমরা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে পারি, তাহলে নির্বাচন সুষ্ঠুভাবে করা সম্ভব হবে।’

নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্নে শেখ মো. সাজ্জাত আলী বলেন, ‘যাদের জীবনের প্রতি প্রকৃত হুমকি রয়েছে, এসবি যাচাইয়ের পর তাদের গানম্যান দেওয়া হচ্ছে। নির্বাচন কমিশনারদের নিরাপত্তাও বাড়ানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা গরীব দেশ, গরীব পুলিশ ডিপার্টমেন্ট। সব জায়গায় লোক দিলে ভোটকেন্দ্র পাহারা দেব কে? তাই ব্যালেন্স করে সিদ্ধান্ত নিতে হচ্ছে।’

ডিএমপি কমিশনার দাবি করেন, বর্তমানে ঢাকা মহানগরীতে অপরাধ পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। ছিনতাইসহ অন্যান্য অপরাধ কমেছে। সামনে যেন এই পরিস্থিতি ধরে রাখা যায়, সে জন্য সবাই দোয়া করবেন।

/এসএনকে/এম/
সম্পর্কিত
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
মমতার বক্তব্যের পর ফের আলোচনায় হাদি হত্যাকাণ্ড 
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম