শুটার ফয়সাল ও আলমগীরকে গ্রেফতারে সর্বাত্মক চেষ্টা করবে র‍্যাব: মহাপরিচালক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জানুয়ারি ২০২৬, ১৮:১৫ আপডেট : ০৪ জানুয়ারি ২০২৬, ১৮:১৫

জুলাই বিপ্লবী ও ভারতীয় আধিপত্যবাদবিরোধী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর শেখকে গ্রেফতার না করা পর্যন্ত সর্বোচ্চ শক্তি দিয়ে কাজ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন র‍্যাবের মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি একেএম শহিদুর রহমান।

রবিবার (৪ জানুয়ারি) রাজধানীর কাওরান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। র‍্যাব মহাপরিচালক বলেন, গত ১২ ডিসেম্বর শহীদ ওসমান হাদিকে গুলি করার ঘটনা ঘটে। ঘটনার পরপরই র‍্যাব দিনরাত ২৪ ঘণ্টা সর্বোচ্চ সক্ষমতা কাজে লাগিয়ে তদন্ত শুরু করে।

১২ থেকে ১৬ ডিসেম্বরের মধ্যে হত্যাকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত আটজনকে গ্রেফতার করা হয় এবং ব্যবহৃত দুটি পিস্তল উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, এই মামলার মূল আসামি ফয়সাল ও আলমগীর এখনও পলাতক। তারা গ্রেফতার না হওয়া পর্যন্ত আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। আমরা আশাবাদী, তাদের গ্রেপ্তার করতে সক্ষম হবো।

ফয়সাল ও আলমগীর ভারতে পালিয়ে গেছেন কিনা— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রযুক্তি ও ম্যানুয়াল সোর্স ব্যবহার করে তাদের অবস্থান শনাক্তের চেষ্টা চলছে। অবস্থান নিশ্চিত হলে দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় সব আইনি প্রক্রিয়া প্রয়োগ করা হবে।

 ‘দেশের বাইরে পালালেও আসামিকে ফিরিয়ে আনার অনেক উপায় রয়েছে,’ যোগ করেন তিনি।

 সংবাদ সম্মেলনে অন্যান্য সাম্প্রতিক ঘটনাতেও র‍্যাবের অভিযানের তথ্য তুলে ধরেন মহাপরিচালক।

তিনি জানান, গত ১৮ ডিসেম্বর ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে উত্তেজিত জনতার হাতে দিপু চন্দ্র দাস নিহত হওয়ার ঘটনায় সাতজনকে গ্রেফতার করে পুলিশে হস্তান্তর করা হয়েছে।

এছাড়া ১৭ ডিসেম্বর খুলনা আদালত প্রাঙ্গণে সংঘটিত জোড়া খুনের ঘটনায় ছায়া তদন্তের মাধ্যমে একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যদের শনাক্ত করে গ্রেপ্তারের অভিযান চলছে।

তিনি আরও জানান, যশোরের বাঘারপাড়া থেকে ১৪টি ককটেলসহ একজন নাশকতাকারীকে গ্রেফতার করা হয়েছে। কেরানীগঞ্জে একটি মাদ্রাসার বিস্ফোরণের ঘটনায় পাঁচটি ককটেল, হাইড্রোজেন পারঅক্সাইডসহ বিভিন্ন কেমিক্যাল উদ্ধার করা হয়েছে এবং মূল আসামি আল-আমিনসহ দুইজনকে গ্রেপ্তা করা হয়েছে।

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনের শেষে র‍্যাব মহাপরিচালক বলেন, আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে র‍্যাব আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করছে। তিনি আশা প্রকাশ করেন, দেশের মানুষ একটি সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার পাবে।

/আইএ/এপিএইচ/
সম্পর্কিত
অস্ত্রের তথ্য দিলে আইনি জটিলতা ছাড়াই পুরস্কার
মিরপু‌রে সাংবাদিকের বাসায় গুলির ঘটনায় ‘ভইরা দে’ গ্রুপের আতিক অস্ত্রসহ গ্রেফতার
গেজেট প্রকাশ, র‍্যাব এখন এসআরবি
সর্বশেষ খবর
বাংলামোটরে চাঁদার দাবিতে উত্তেজনা, মাথায় আঘাতের পর ফাঁকা গুলি
বাংলামোটরে চাঁদার দাবিতে উত্তেজনা, মাথায় আঘাতের পর ফাঁকা গুলি
বিমানবন্দরে জামায়াত এমপিদের ‘তুলকালাম কাণ্ড’
বিমানবন্দরে জামায়াত এমপিদের ‘তুলকালাম কাণ্ড’
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি