খালিদ মাহমুদের জমি-গাড়ি জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ  

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৬ জানুয়ারি ২০২৬, ১৪:০৭ আপডেট : ০৬ জানুয়ারি ২০২৬, ১৪:০৭

সাবেক নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর নামে থাকা ৭০ বিঘা জমি ও ৫ কাঠার একটি প্লট জব্দের (ক্রোক) আদেশ দিয়েছেন আদালত। একই সাথে তার ব্যবহৃত ৭০ লাখ ৫০ হাজার টাকা মূল্যের একটি জিপ গাড়ি, ছয়টি ব্যাংক হিসাব, সঞ্চয়পত্র ও এফডিআর অবরুদ্ধ (ফ্রিজ) করার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

আদালতের আদেশ অনুযায়ী, খালিদ মাহমুদ চৌধুরীর নামে অর্জিত স্থাবর সম্পদ জব্দ করা হয়েছে এবং জব্দ করা এসব সম্পত্তির রক্ষণাবেক্ষণের জন্য ‘রিসিভার’ নিয়োগ করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি তার নামে থাকা ছয়টি ব্যাংক হিসাব ও সব ধরণের আর্থিক বিনিয়োগ অবরুদ্ধ থাকবে, যাতে তিনি কোনো অর্থ স্থানান্তর বা উত্তোলন করতে না পারেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক খোরশেদ আলম আদালতে এই আবেদনটি করেন। আবেদনে তিনি উল্লেখ করেন, আসামি খালিদ মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের প্রাথমিক তথ্য পাওয়া গেছে। তদন্তকালে বিশ্বস্ত সূত্রে জানা গেছে যে, তিনি এই সম্পদগুলো গোপনে হস্তান্তর বা মালিকানা পরিবর্তন করে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে এবং রাষ্ট্রের সম্পদ রক্ষা করতে এই সম্পদগুলো ক্রোক ও অবরুদ্ধ করা জরুরি। 

উল্লেখ্য, গত বছরের ৮ এপ্রিল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম বাদী হয়ে খালিদ মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেছিলেন। 

/এএসএ/এসটি/ 
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার নাগরিক রেহানাকে হত্যার পর মাটিচাপা: অভিযোগপত্রে নারাজি দেবেন মা
মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন কারাদণ্ড
অ্যাপল গ্লোবাল টেল’র এমডি-চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড, ৯২৬ কোটি অর্থদণ্ড
সর্বশেষ খবর
কেয়া গ্রুপের চার প্রতিষ্ঠানে এক নোটিশে ছাঁটাই ৭৩৯ শ্রমিক-কর্মচারী
কেয়া গ্রুপের চার প্রতিষ্ঠানে এক নোটিশে ছাঁটাই ৭৩৯ শ্রমিক-কর্মচারী
‘দোকানদাররা বলে দাম কমেছে, কিন্তু কীভাবে বা কতটুকু কমে আমরা বুঝতে পারি না’
‘দোকানদাররা বলে দাম কমেছে, কিন্তু কীভাবে বা কতটুকু কমে আমরা বুঝতে পারি না’
‘ঘুম ভাঙলো বিকট শব্দে, চোখ খুলেই দেখি পাশে চার লাশ’
‘ঘুম ভাঙলো বিকট শব্দে, চোখ খুলেই দেখি পাশে চার লাশ’
কারফিউয়ে শান্ত ফরাসি শহর, পুলিশের নিয়ন্ত্রণ হারানোর কথা স্বীকার স্বরাষ্ট্রমন্ত্রীর
কারফিউয়ে শান্ত ফরাসি শহর, পুলিশের নিয়ন্ত্রণ হারানোর কথা স্বীকার স্বরাষ্ট্রমন্ত্রীর
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির