সালমান-আনিসুলের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ১২ জানুয়ারি 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৬ জানুয়ারি ২০২৬, ১৫:৩৭আপডেট : ০৬ জানুয়ারি ২০২৬, ১৫:৩৭

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন কারফিউ জারি করে ছাত্র-জনতাকে হত্যার উসকানি দেওয়াসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আদেশের জন্য আগামী ১২ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন। এদিন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন চেয়ে প্রসিকিউশনের আবেদন এবং আসামিপক্ষের অব্যাহতির আবেদনের ওপর দীর্ঘ শুনানি শেষ হয়। 

ট্রাইব্যুনালে সালমান এফ রহমান ও আনিসুল হকের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মনসুরুল হক চৌধুরী। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে প্রসিকিউশন পরিচালনা করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। 

প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান চলাকালীন আনিসুল হক ও সালমান এফ রহমানের মধ্যে একটি ফোনালাপ হয়। সেই ফোনালাপে তারা কারফিউ চলাকালে আন্দোলনকারীদের “শেষ করে দেওয়ার” বিষয়ে আলোচনা করেন। প্রসিকিউশনের দাবি, এই বক্তব্যের পরই ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি চালিয়ে হত্যাকাণ্ড চালানো হয়। এই উসকানিমূলক বক্তব্যই দেশজুড়ে গণহত্যার ইন্ধন হিসেবে কাজ করেছে।

এর আগে গত ৪ ডিসেম্বর এই মামলায় তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করে প্রসিকিউশন, যা পরবর্তীতে আদালত আমলে নেন। জুলাই-আগস্টের গণহত্যার দায়ে দায়ের করা একাধিক মামলায় তারা বর্তমানে গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন। 

/বিআই/এসটি/ 
সম্পর্কিত
মানবতাবিরোধী অপরাধসাবেক মন্ত্রী ফরহাদের তদন্ত প্রতিবেদন দাখিল ৯ আগস্ট 
মানবতাবিরোধী অপরাধসাবেক এসপি আনিসুরসহ আট আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু ১৬ জুন 
শাপলা চত্বর হত্যাযজ্ঞসাংবাদিক গ্রেফতারে অ্যামনেস্টির হস্তক্ষেপ উচিত নয়: চিফ প্রসিকিউটর
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান