রাজধানীতে শিক্ষার্থীসহ ২ জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জানুয়ারি ২০২৬, ১৮:৫৬ আপডেট : ০৬ জানুয়ারি ২০২৬, ১৮:৫৬

রাজধানীর কলাবাগান ও হাজারীবাগ থেকে দুজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছেন পুলিশ। মঙ্গলবার (৬ জানুয়ারি) তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

নিহতেরা হলেন, নাদের নেহাল রোনাক (৩২) ও রত্না আক্তার (২৬)।

কলাবাগান থানার এসআই আবু শরীফ জানান, মঙ্গলবার দুপুরে জাতীয় জরুরি পরিষেবা-৯৯৯ এ সংবাদ পেয়ে হাতিরপুলের ফ্রি স্কুল স্ট্রীট ৩৭৪/ই এর ৪ তলার বাসা থেকে রোনাকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

পুলিশের এই কর্মকর্তা বলেন, “রোনাক আমেরিকার নিউইয়র্কের কুইন্স বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। পারিবারিক কারণে হতাশাগ্রস্ত হয়ে প্রায় দেড় মাস আগে দেশে চলে আসেন। তার মা বৃদ্ধ ঢাকার বাসায় থাকেন। তার বিবাহিত বোন অসুস্থ, হাসপাতালে ভর্তি।” 

আবু শরীফ বলেন, “হতাশা থেকে নিজের রুমে ফ্যানের সঙ্গে চাদর পেঁচিয়ে ফাঁস দেন রোনাক। বিষয়টি প্রথমে বুঝতে না পারলেও বেলা ১১টার দিকে তাকে ডাকাডাকি করে কোনও সাড়াশব্দ পায়নি পরিবার। পরে প্রতিবেশীদের সহযোগিতায় দরজার সিটকানি ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের সদস্যরা।’’  

অপরদিকে হাজারীবাগ থানার এসআই বজলুর রশীদ বলেন, জাফরাবাদ এলাকায় একটি চতুর্থ তলা বাসার নিচতলা থেকে রত্নার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। পেশায় চাকরিজীবী ওই নারীর লাশ ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলন্ত ছিল। আইনি প্রক্রিয়া শেষে বিকালে ঢামেক মর্গে পাঠানো হয়েছে। 

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। তবে কি কারণে এমনটি করেছেন সে বিষয়ে তাৎক্ষণিক জানা যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। 

এসএনকে/এবিএম
সম্পর্কিত
রাজধানীতে ছুরিকাঘাতে নিহত ১
ঘর থেকে বাবা ও যমজ দুই মেয়ের লাশ উদ্ধার, স্ত্রী-শাশুড়ি-শ্যালিকা হেফাজতে
সাংস্কৃতিক আন্দোলনের নেতৃত্ব দিতে হবে কবি-সাহিত্যিক-শিল্পীদের: গোলাম পরওয়ার
সর্বশেষ খবর
৭ ঘণ্টার বৈঠক, শর্ত দিয়ে খোলার ঘোষণা ফিনলে চা কোম্পানির কারখানা
৭ ঘণ্টার বৈঠক, শর্ত দিয়ে খোলার ঘোষণা ফিনলে চা কোম্পানির কারখানা
আমরা ১৪ লাখ মানুষ জিম্মি, কারফিউ জারি করতে বললেন বিএনপি নেতা মঞ্জু
আমরা ১৪ লাখ মানুষ জিম্মি, কারফিউ জারি করতে বললেন বিএনপি নেতা মঞ্জু
ঢাকামুখী এগারসিন্ধুর ট্রেনের ইঞ্জিনে আগুন: গঠিত হলো তদন্ত কমিটি
ঢাকামুখী এগারসিন্ধুর ট্রেনের ইঞ্জিনে আগুন: গঠিত হলো তদন্ত কমিটি
রাজধানীতে ছুরিকাঘাতে নিহত ১
রাজধানীতে ছুরিকাঘাতে নিহত ১
সর্বাধিক পঠিত
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
ঢাকা থেকে চট্টগ্রামে কবে যাবে তিন ঘণ্টায় ট্রেন 
ঢাকা থেকে চট্টগ্রামে কবে যাবে তিন ঘণ্টায় ট্রেন 
৬১ কোটি টাকার মুকুট জিতলেও মালিক হতে পারবেন না মাহি
৬১ কোটি টাকার মুকুট জিতলেও মালিক হতে পারবেন না মাহি
রাজনৈতিক বক্তব্য না দেওয়ার শর্তে আমির হামজার মাহফিলে সম্মতি
রাজনৈতিক বক্তব্য না দেওয়ার শর্তে আমির হামজার মাহফিলে সম্মতি
টানা তিন দিনে তিন দফা কমলো স্বর্ণের দাম
টানা তিন দিনে তিন দফা কমলো স্বর্ণের দাম