স্বেচ্ছাসেবক দলের নেতা‌কে হত্যা: যা দেখা গেলো সিসিটিভি ফুটেজে

বাংলা ট্রিবিউন রি‌পোর্ট
০৮ জানুয়ারি ২০২৬, ০৩:৩৬আপডেট : ০৮ জানুয়ারি ২০২৬, ০৩:৩৬

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যা করা হয়েছে। সঙ্গে থাকা আবু সুফিয়ান মাসুদ নামে আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন।

বুধবার (৭ জানুয়ারি) রাত সোয়া ৮টার দিকে কারওয়ান বাজারের স্টার কাবাবের পেছনে পশ্চিম তেজতুরি বাজারের গলিতে বাড়ি ফেরার পথে অন্ধকারে লুকিয়ে থাকা দুর্বৃত্তরা গুলি চালায়।
 
ঘটনাস্থ‌লের সিসিটিভি ফুটেজে সংগ্রহ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সেই ফু‌টে‌জে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দেখ‌তে পেয়েছেন স্টার কাবাবের পেছনে গলিতে বস্তা নিয়ে বসে ছিল দুই দুর্বৃত্ত। স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বিরকে দেখামাত্র বস্তা থেকে পিস্তল বের করে পেছন থেকে গুলি করে। এতে মাটিতে লুটিয়ে পড়ে আবার উঠে দৌড়ে পালানোর চেষ্টা করেন মুসাব্বির। এ সময় মুসাব্বিরের ফোন পড়ে যায়। শুটাররা সেই ফোন নিয়েই পালিয়ে যায়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান জানান, রাতে কারওয়ান বাজারের স্টার কাবাবের পেছনে পশ্চিম তেজতুরি বাজার এলাকার রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলেন মুসাব্বির। এ সময় তার সঙ্গে ছিলেন তেজগাঁও থানার ভ্যানশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান মাসুদসহ কয়েকজন। অন্ধকার গলিতে লুকিয়ে থাকা দুর্বৃত্তরা মুসাব্বিরকে দেখেই বস্তা থেকে পিস্তল বের করে পেছন থেকে গুলি করে।
 
তিনি আরও জানান, গুলিবিদ্ধ অবস্থায় পান্থপথের বিআরবি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মুসাব্বিরকে মৃত ঘোষণা করেন। আহত আবু সুফিয়ান মাসুদকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনার পর হাসপাতালের সামনে বিক্ষোভে ফেটে পড়েন নেতাকর্মীরা। বিক্ষোভ হয়েছে কারওয়ান বাজা‌রেও।

পরে নিহত মুসাব্বিরের মরদেহ ঢাকা মেডিকেলে পাঠানো হয়। পুলিশ ও সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছে।

/এসএন‌কে/এফআর/
সম্পর্কিত
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম