আদালত প্রাঙ্গণে পলককে ডিম নিক্ষেপ ইনকিলাব মঞ্চের  

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১২ জানুয়ারি ২০২৬, ১৬:৩০আপডেট : ১২ জানুয়ারি ২০২৬, ১৮:০১

রাজধানীর বাড্ডা থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার (১২ জানুয়ারি) দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এই আদেশ দেন। শুনানি শেষে পলককে কারাগারে নিয়ে যাওয়ার সময় আদালত প্রাঙ্গণে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা তার প্রিজনভ্যানে ডিম নিক্ষেপ ও বিক্ষোভ করেন। 

মামলার নথি থেকে জানা যায়, ২০২৪ সালের ২০ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে মধ্য বাড্ডা ইউলুপ এলাকায় গুলিতে গুরুতর আহত হন দুর্জয় আহম্মেদ নামে এক যুবক। গুলিতে তার দুই চোখ অন্ধ হয়ে যায়। এ ঘটনায় শেখ হাসিনাসহ ৯০ জনের নাম উল্লেখ করে মামলা করেন দুর্জয়। ওই মামলায় গত ২৪ ডিসেম্বর পলককে গ্রেফতার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার এসআই গোলাম কিবরিয়া খান। সোমবার শুনানি শেষে আদালত সেই আবেদন মঞ্জুর করেন। পরে তাকে সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়।  

শুনানির সময় রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী উপস্থিত ছিলেন। আসামিপক্ষে অ্যাডভোকেট ফারজানা ইয়াসমিন রাখীসহ কয়েকজন আইনজীবী পলকের সাথে সাক্ষাতের অনুমতি চাইলে আদালত তা মঞ্জুর করেন।

এদিকে, এদিন ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যা মামলার শুনানির দিন ধার্য ছিল। মামলার বাদী আবদুল্লাহ আল জাবের অভিযোগপত্র পর্যালোচনার জন্য সময় চাইলে আদালত আগামী বৃহস্পতিবার পরবর্তী দিন ধার্য করেন। 

শুনানি শেষে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা সিএমএম আদালতের সামনে অবস্থান করছিলেন। দুপুর দেড়টার দিকে জুনায়েদ আহমেদ পলককে নিয়ে একটি প্রিজনভ্যান কাশিমপুর কারাগারের উদ্দেশে রওনা দিলে নেতাকর্মীরা সেটিকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ শুরু করেন। এ সময় তারা “লীগ ধর, জেলে ভর”-সহ বিভিন্ন সরকারবিরোধী স্লোগান দিতে থাকেন। উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই পুলিশি নিরাপত্তায় প্রিজনভ্যানটি আদালত এলাকা ত্যাগ করে।

/এএসএ/এসটি/এমওএফ/
সম্পর্কিত
প্রতারণার মামলায়ও তৌহিদ আফ্রিদির জামিন, মুক্তিতে বাধা নেই
২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্টের সেই সাহেদ কারাগারে
সাবেক এমপি জ্যাকব নতুন মামলায় গ্রেফতার
সর্বশেষ খবর
নিকোটিন পাউচ বাজারজাতে মরিয়া কোম্পানি, নিষিদ্ধের দাবি প্রজ্ঞা-আত্মার
নিকোটিন পাউচ বাজারজাতে মরিয়া কোম্পানি, নিষিদ্ধের দাবি প্রজ্ঞা-আত্মার
ঢাকার অ্যাপোলো ক্লিনিকে চেন্নাইয়ের অ্যাপোলোর মেডিক্যাল এডুকেশন প্রোগ্রাম
ঢাকার অ্যাপোলো ক্লিনিকে চেন্নাইয়ের অ্যাপোলোর মেডিক্যাল এডুকেশন প্রোগ্রাম
সোহরাওয়ার্দী মেডিক্যালে ঘুষ নিয়ে ‘ভিআইপি সুবিধা’: আনসার সদস্য বরখাস্ত
সোহরাওয়ার্দী মেডিক্যালে ঘুষ নিয়ে ‘ভিআইপি সুবিধা’: আনসার সদস্য বরখাস্ত
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত