রাজধানীর লেক ও ডোবা থেকে দু’জনের মরদেহ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৩ জানুয়ারি ২০২৬, ১৯:৪৭আপডেট : ১৩ জানুয়ারি ২০২৬, ১৯:৪৭

রাজধানীর পল্লবীর ডোবা ও তুরাগের লেক থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি। তাদের আনুমানিক বয়স ৩৫ থেকে ৪০ এর মধ্যে হবে। 

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকালে মরদেহ দু’টি ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। 

পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) মো. শামছুর রহমান জানিয়েছেন, দুপুর ২টার দিকে ১২ নম্বর সেকশন ঝিলপাড় এলাকার ডোবা থেকে অজ্ঞাত এক পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি মর্গে পাঠানো হয়েছে। 

পুলিশের ধারণা, তাকে হত্যা করে ডোবায় ফেলে রাখা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। শামছুর বলেন, “নিহতের পরিচয় পাওয়ার চেষ্টা চলছে।”

অপরদিকে, তুরাগ থানাধীন একটি লেক থেকে একই দিন দুপুরে আরেকজন পুরুষের ভাসমান মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন তুরাগ থানার উপ-পরিদর্শক (এসআই) সমর রায়। তিনি বলেন, “মরদেহটি পঁচে যাওয়ায় সিআইডি ক্রাইম সিন ফিঙ্গার প্রিন্টে তার পরিচয় পাওয়া সম্ভব হয়নি। তার পরনে কোন কাপড়-চোপড় ছিল না।”

/আইএ/এআইবি/এবিএম/
সম্পর্কিত
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম