উত্তরায় বাসভবনে অগ্নিকাণ্ড  

দোতলার রান্নাঘর থেকেই আগুনের সূত্রপাত, প্রাথমিক তদন্তে পুলিশ 

বাংলা ট্রিবিউন রি‌পোর্ট
১৬ জানুয়ারি ২০২৬, ১৪:৩৯আপডেট : ১৬ জানুয়ারি ২০২৬, ১৪:৩৯

রাজধানীর উত্তরার একটি সাততলা আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে প্রাথমিক ধারণা পেয়েছে পুলিশ। ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে উত্তরার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিক আহমেদ। 

ওসি রফিক আহমেদ বলেন, “আমরা এখন পর্যন্ত তদন্তে পেয়েছি যে, ভবনটির দোতলায় থাকা একটি রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে। সেটি ওই রান্নাঘরের বৈদ্যুতিক গোলযোগের কারণে হতে পারে নয়তো গ্যাস লিকেজ থেকে হতে পারে। তবে ফায়ার সার্ভিসের চূড়ান্ত প্রতিবেদন ছাড়া বিষয়টি নিয়ে নিশ্চিত হওয়া যাচ্ছে না।” 

অগ্নিকাণ্ডের এই ঘটনায় এখন পর্যন্ত ছয়জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে পুলিশ। নিহতদের মধ্যে তিনজন একই পরিবারের সদস্য। এর মধ্যে তিনজন কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে, দুইজন উত্তরার একটি বেসরকারি হাসপাতালে এবং একজন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান। নিহতদের মরদেহ সংশ্লিষ্ট হাসপাতালগুলোতেই রাখা হয়েছে।

এর আগে ফায়ার সার্ভিস জানিয়েছিল, শুক্রবার সকাল ৭টা ৫০ মিনিটে উত্তরা ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের ওই ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দগ্ধ ও অসুস্থ অবস্থায় উদ্ধার করা ১৩ জনের মধ্যে থেকেই পরবর্তীতে ছয়জনের মৃত্যু হয়। 

/এসএন‌কে/এসটি/
সম্পর্কিত
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান