লেখক ও গবেষক যুবাইর আহমদ আশরাফ আর নেই 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৮ জানুয়ারি ২০২৬, ০২:৩৬আপডেট : ১৮ জানুয়ারি ২০২৬, ০২:৩৬

লেখক, গবেষক ও আজিমপুর ফয়জুল উলুম মাদ্রাসার হাদিসের শিক্ষক মাওলানা যুবাইর আহমদ আশরাফ ইন্তেকাল করেছেন। শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মাওলানা যুবাইর আহমদের ভাগনে ইফতেখার জামিল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকেলে বাসায় হঠাৎ স্ট্রোক করলে তাকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল প্রায় ৫৬ বছর। 

মাওলানা যুবাইর আহমদ আশরাফ ১৯৭০ সালে এক সম্ভ্রান্ত আলেম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা শাইখুল হাদিস মাওলানা আশরাফ উদ্দীন আহমদ (রহ.) ছিলেন শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানি (রহ.)-এর সরাসরি ছাত্র। পারিবারিক ঐতিহ্য অনুযায়ী তিনি ধর্মীয় শিক্ষায় উচ্চতর পাণ্ডিত্য অর্জন করেন।

তিনি প্রখ্যাত মুহাদ্দিস কাজী মুতাসিম বিল্লাহ (রহ.)-এর কাছে দীর্ঘ সময় শিক্ষা গ্রহণ করেন। পরবর্তীতে ১৯৯১–৯২ সালে ভারতের দারুল উলুম দেওবন্দ থেকে কৃতিত্বের সাথে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন। 

কর্মজীবনের শুরু থেকেই মাওলানা যুবাইর আহমদ আশরাফ হাদিসের অধ্যাপক হিসেবে সুখ্যাতি অর্জন করেন। তবে কেবল ধর্মীয় শিক্ষাই নয়, আধুনিক ভাষা ও সাহিত্যেও তার গভীর পদচারণা ছিল। তিনি কিংবদন্তি ভাষাবিজ্ঞানী ড. কাজী দীন মুহম্মদের তত্ত্বাবধানে বাংলা ভাষা ও সাহিত্য অধ্যয়ন করেন। তার পাণ্ডিত্য ও গবেষণাকর্মের উচ্চ প্রশংসা করেছিলেন খোদ ড. কাজী দীন মুহম্মদ।

/এমকে/এসটি/ 
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের কমিটি নিয়ে বিক্ষোভ, দুইপক্ষের হাতাহাতি
রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের কমিটি নিয়ে বিক্ষোভ, দুইপক্ষের হাতাহাতি
সাংবাদিক গ্রেফতারের ঘটনায় প্রতিমন্ত্রী শাহে আলমের দুঃখ প্রকাশ
সাংবাদিক গ্রেফতারের ঘটনায় প্রতিমন্ত্রী শাহে আলমের দুঃখ প্রকাশ
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
আ.লী‌গের প্রতিষ্ঠাবা‌র্ষিকী ঘিরে সতর্কবার্তা পু‌লিশের
আ.লী‌গের প্রতিষ্ঠাবা‌র্ষিকী ঘিরে সতর্কবার্তা পু‌লিশের
সর্বাধিক পঠিত
দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
প্রকল্প বিশ্বব্যাংকের, মসজিদ মাইকে ঘোষণা দিয়ে নেওয়া হলো চাঁদা
প্রকল্প বিশ্বব্যাংকের, মসজিদ মাইকে ঘোষণা দিয়ে নেওয়া হলো চাঁদা
সাবেক প্রতিমন্ত্রীকে হাইকোর্ট জামিন দিলেও মুক্তির সুযোগ দেয়নি পুলিশ
সাবেক প্রতিমন্ত্রীকে হাইকোর্ট জামিন দিলেও মুক্তির সুযোগ দেয়নি পুলিশ
ভালোবাসা থাকা সত্ত্বেও কেন ফিকে হয়ে যায় দাম্পত্য?
ভালোবাসা থাকা সত্ত্বেও কেন ফিকে হয়ে যায় দাম্পত্য?
আলোচিত প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক
আলোচিত প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক