মগবাজারে বাসা থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৮ জানুয়ারি ২০২৬, ১০:৫৫আপডেট : ১৮ জানুয়ারি ২০২৬, ১০:৫৫

রাজধানীর বড় মগবাজারের একটি বাসা থেকে সম্পা আক্তার (২৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পারিবারিক কলহ থেকে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করছে পুলিশ।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রেজওয়ানুল ইসলাম জানান, জাতীয় জরুরি সেবা-৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে রবিবার (১৮ জানুয়ারি) ভোরে বড় মগবাজার এলাকার একটি সাততলা ভবনের ষষ্ঠ তলার ভাড়া করা কক্ষে ফায়ার সার্ভিসের সহায়তায় দরজার ছিটকিনি ভেঙে ফ্যানের সঙ্গে রশি পেঁচানো ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। স্বজনদের উপস্থিতিতে উদ্ধার কার্যক্রম সম্পন্ন করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, সম্পা আক্তার জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার আকরাম হোসেনের মেয়ে। তার স্বামী সুমন মিয়া পেশায় ব্যবসায়ী। পাঁচ বছর আগে তাদের বিয়ে হয়। ঘটনার সময় স্বামী বাসায় ছিলেন না।

এসআই রেজওয়ানুল ইসলাম বলেন, কী কারণে এই ঘটনা ঘটেছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনও তথ্য পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। বিষয়টি তদন্তাধীন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

/আইএ/এম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান