তাপপ্রবাহ থেকেও সুরক্ষা দেবে ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জানুয়ারি ২০২৬, ১৭:৫২আপডেট : ১৯ জানুয়ারি ২০২৬, ১৭:৫২

বাংলাদেশে এই প্রথম একটি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হচ্ছে, যা শুধু ঝড়–জলোচ্ছ্বাস নয় বরং তীব্র তাপপ্রবাহ থেকেও মানুষকে সুরক্ষা দেবে। সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দল আফতাব উদ্দিন কলেজিয়েট স্কুলে ‘অ্যাডাপটেশন ফোর্ট্রেস’ মডেলের নির্মাণকাজ শুরু হয়েছে। এটি বাংলাদেশ ও দক্ষিণ এশিয়াজুড়ে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নের একটি কার্যকর মডেল হয়ে উঠবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

ব্র্যাকের অংশীদারত্বে এবং ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) ও কমিউনিটি জামিল’র যৌথ উদ্যোগে গঠিত জামিল অবজারভেটরি ক্লাইমেট রেজিলিয়েন্স আর্লি ওয়ার্নিং সিস্টেম নেটওয়ার্ক (জামিল অবজারভেটরি ক্রুজনেট) এই অ্যাডাপটেশন ফোর্ট্রেসটি নির্মাণ করছে।

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তাপপ্রবাহের তীব্রতা প্রতিনিয়ত বাড়ছে। এই অ্যাডাপটেশন ফোর্ট্রেসের মাধ্যমে বিদ্যমান স্কুল ও ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রকে নিরাপদ ও শীতল আশ্রয়স্থল হিসেবে গড়ে তোলা হচ্ছে। বিদ্যুৎ চলে গেলেও সৌরবিদ্যুৎ ও বিকল্প ব্যাটারির মাধ্যমে এসব আশ্রয়কেন্দ্রে শীতলীকরণ ব্যবস্থা সচল থাকবে। পাশাপাশি বৃষ্টির পানি সংরক্ষণ এবং অতিরিক্ত সৌরবিদ্যুৎ স্থানীয় জনগণের সঙ্গে ভাগ করে নেওয়া যাবে। এসব ব্যবস্থার মাধ্যমে আশ্রয়কেন্দ্রটি জলবায়ু সহনশীলতার স্থানীয় কেন্দ্র হিসেবে কাজ করবে।

এই পাইলট প্রকল্পটি সফল হলে পুরো অঞ্চলে এক হাজার ২৫০টি অ্যাডাপটেশন ফোর্ট্রেস স্থাপনের পরিকল্পনা রয়েছে, যা প্রায় পাঁচ লাখ মানুষের জন্য সুযোগ সৃষ্টি করবে। ইতোমধ্যে যশোর জেলার সাতবাড়িয়া হাইস্কুলে দ্বিতীয় পাইলট প্রকল্পের স্থান নির্ধারণ করা হয়েছে। পাইলট আশ্রয়কেন্দ্রের কার্যকারিতা মূল্যায়ন করা হবে স্থানীয় জনগণের মতামত, জ্বালানি ব্যবস্থার তথ্য এবং আবহাওয়া উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে, যা ভবিষ্যতে বাংলাদেশ ও অন্যান্য অঞ্চলে এই উদ্যোগ সম্প্রসারণে সহায়তা করবে।

কমিউনিটি জামিলের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহাম্মদ আবদুল লতিফ জামিল কেবিই বলেন, “জামিল অবজারভেটরি ক্রুজনেটের প্রথম পাইলট অ্যাডাপটেশন ফোর্ট্রেস নির্মাণ বাংলাদেশ ও এই অঞ্চলের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। ভবিষ্যতে তাপজনিত দুর্যোগ আরও ঘনঘন ঘটবে এবং লাখো মানুষের জীবনকে হুমকির মুখে ফেলবে। এই বিষয়টি মাথায় রেখে ঘূর্ণিঝড় ও তাপজনিত দুর্যোগ মোকাবিলায় আগাম ও কার্যকর প্রতিক্রিয়া হিসেবে ফোর্টেসটি নিমার্ণ করা হচ্ছে।”

জামিল অবজারভেটরি ক্রুজনেটের প্রধান গবেষক অধ্যাপক আলফাতিহ আলতাহির বলেন, “বাংলাদেশে গড়ে ওঠা বিস্তৃত ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নেটওয়ার্ক ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই প্রথম দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ঘূর্ণিঝড়ের পাশাপাশি তাপপ্রবাহ থেকে আশ্রয়ের ধারণা চালু করা হচ্ছে। এই উদ্যোগ জলবায়ু পরিবর্তনের উচ্চ ঝুঁকিতে থাকা একটি অঞ্চলের সহনশীলতা উল্লেখযোগ্যভাবে বাড়াবে।”

জামিল অবজারভেটরি ক্রুজনেটের নির্বাহী পরিচালক ড. ডেবোরাহ ক্যাম্পবেল বলেন, “বাংলাদেশ ক্রমেই আরও উষ্ণ হয়ে উঠছে এবং তাপপ্রবাহের সংখ্যা ও তীব্রতা বাড়ছে। এতে বিশেষ করে দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী তীব্র তাপজনিত ঝুঁকিতে পড়ছে। অ্যাডাপটেশন ফোর্ট্রেস উদ্যোগটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সবচেয়ে ঝুঁকিপূর্ণ মানুষদের জন্য আশ্রয় নিশ্চিত করবে। এটি বাংলাদেশ ও দক্ষিণ এশিয়াজুড়ে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নের একটি কার্যকর মডেল হয়ে উঠতে পারে।”

/এসও/এবিএম/
সম্পর্কিত
প্রযুক্তি ও আধুনিক সেবায় বদলে গেছে সাতক্ষীরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের চিত্র
একসময় যারা সমালোচনা করতেন, তারাই এখন বাহবা দিচ্ছেন
দাবদাহের হাত ধরে স্পেনে ফিরলো শত বছরের পুরনো ‘আবানিকো’
সর্বশেষ খবর
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
সৌদি আরবকে ৫০০ কোটি ডলারের বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র
সৌদি আরবকে ৫০০ কোটি ডলারের বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র
চাষাঢ়ায় ইয়াবাসহ যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার, তদন্তে পুলিশ
চাষাঢ়ায় ইয়াবাসহ যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার, তদন্তে পুলিশ
ডা. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদফতরের তদন্ত কমিটি 
ডা. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদফতরের তদন্ত কমিটি 
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ