ইবিতে ‘ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ’ শীর্ষক সেমিনার

প্রেস রিলিজ
১৯ জানুয়ারি ২০২৬, ১৮:১৪আপডেট : ১৯ জানুয়ারি ২০২৬, ১৮:১৪

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ’ শীর্ষক এক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) ইসলামী বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে সেমিনারটি অনুষ্ঠিত হয়। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) উদ্যোগে হওয়া সেমিনারটির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইবির উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।

বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের পরিচালক আ.ন.ম. মঈনুল কবীরের সভাপতিত্বে আয়োজিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক রাজশাহী কার্যালয়ের নির্বাহী পরিচালক আমজাদ হোসেন খাঁন, একই কার্যালয়ের পরিচালক রথীন কুমার পাল ও ইউসিবি ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ অপারেটিং অফিসার মো. আব্দুল্লাহ আল মামুন।

সেমিনারের শুরুতে বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিরা ‘ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ’ এর লক্ষ্য, কার্যক্রম ও ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে একটি পাওয়ারপয়েন্ট উপস্থাপনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “ডিজিটাল লেনদেনের প্রসার কেবল সময় ও খরচ সাশ্রয়ই করে না বরং স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করে। তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীদের মধ্য দিয়ে ক্যাশলেস বাংলাদেশ বাস্তবায়ন আরও সহজ হবে। নগদবিহীন লেনদেন ব্যবস্থার মাধ্যমে দেশের আর্থিক খাতে গতি ও নিরাপত্তা বৃদ্ধি পাবে। বাংলা কিউআরসহ আধুনিক পেমেন্ট সিস্টেম সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে বলেন, ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার বিস্তার গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীকে মূলধারার অর্থনীতির সঙ্গে যুক্ত করবে এবং একটি স্মার্ট ও টেকসই অর্থনৈতিক কাঠামো গড়ে তুলতে সহায়ক হবে।

ইউসিবির ডিএমডি ও সিওও মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, “ইউসিবি গ্রাহকদের জন্য নিরাপদ, দ্রুত ও সহজ ডিজিটাল ব্যাংকিং সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা বিশ্বাস করি, ক্যাশলেস বাংলাদেশ বাস্তবায়নের মাধ্যমে দুর্নীতি কমবে, রাজস্ব আহরণ বাড়বে এবং দেশের অর্থনীতি আরও গতিশীল হবে।”

সেমিনার শেষে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। পাশাপাশি বিভিন্ন ব্যাংকের স্থাপিত বুথে অংশগ্রহণকারীদের বাংলা কিউআর কোড ব্যবহারসহ ডিজিটাল পেমেন্ট পদ্ধতির ব্যবহারিক ধারণা দেওয়া হয়।

/এবিএম/
সম্পর্কিত
জামানত ছাড়াই তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা দেবে ব্যাংক, কীভাবে পাবেন
তরুণ উদ্যোক্তাদের জামানত ছাড়াই ২০ লাখ টাকা ঋণ ও অনুদান দেবে ব্যাংক
বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ সেপ্টেম্বর, ২০২৬)
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?