শেখ হাসিনার সাবেক পিএসের সম্পত্তি জব্দ, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২০ জানুয়ারি ২০২৬, ১৩:২৯আপডেট : ২০ জানুয়ারি ২০২৬, ১৩:২৯

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত সহকারী (পিএস) জাহাঙ্গীর আলমের ফ্ল্যাট ও জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া তার স্ত্রী কামরুন নাহারের নামে সাত ব্যাংক হিসাবে থাকা এক কোটি তিন লাখ ৫৩ হাজার ৩৬৯ টাকা অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুদকের পৃথক দুই আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল  জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এসব তথ্য জানান। দুদকের সহকারী পরিচালক পিয়াস পাল সম্পত্তি জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে পৃথক আবেদন করেন।

জাহাঙ্গীরের আবেদনে বলা হয়, তার বিরুদ্ধে ১৮ কোটি ২৯ লাখ ১০ হাজার ৮৮২ টাকার আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। জাহাঙ্গীরের মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের নামে অবৈধ উপায়ে অর্জিত অর্থ ভোগ করার জন্য আটটি ব্যাংকের ২৩টি অ্যাকাউন্টে সর্বমোট ৬২৬ কোটি ৬৫ লাখ ১৮ হাজার ১০৭ টাকা জমা করা হয়। ওই অর্থ বিভিন্ন মাধ্যমে উত্তোলন বা স্থানান্তর করে শাস্তিযোগ্য অপরাধ করায় দুদক মামলাটি করেছে। বর্তমানে মামলাটি তদন্তাধীন। জাহাঙ্গীরের স্থাবর সম্পদ হস্তান্তর বা অন্য কোনও পন্থায় মালিকানা পরিবর্তনের সম্ভবনা রয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তার নামে অর্জিত স্থাবর সম্পদসমূহ জব্দ করা আবশ্যক।

কামরুন নাহারের আবেদনে বলা হয়, তার বিরুদ্ধে ছয় কোটি ৮০ লাখ ৪৮ হাজার ৬৪২ টাকার আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। পেশায় একজন গৃহিণী হওয়া সত্ত্বেও স্বামী জাহাঙ্গীরের সহায়তায় দু’টি ব্যাংকের মোট চার শাখার সাতটি অ্যাকাউন্টে সঞ্চয়ী ও ডিপিএস হিসাব খুলে সর্বমোট পাঁচ কোটি ৯৬ লাখ ৩০ হাজার ৮৫৫  টাকা জমা করেছেন। এর জেরে কামরুন নাহার ও জাহাঙ্গীরের বিরুদ্ধে মামলা করা হয়।

মামলাটি বর্তমানে তদন্তাধীন। তদন্তকালে বিশ্বস্ত সূত্রে জানা যাচ্ছে, কামরুন নাহারের নামে থাকা অস্থাবর সম্পদ হস্তান্তরের সম্ভবনা রয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে এসব অস্থাবর সম্পদসমূহ অবরুদ্ধকরণ করা একান্ত আবশ্যক।

/এএসএ/এবিএম/
সম্পর্কিত
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে: আইনমন্ত্রী
কাস্টমসের নথি না পাওয়ায় ৮ হাজার কোটি টাকা পাচার অনুসন্ধানে ধীরগতি
প্রতারণার মামলায়ও তৌহিদ আফ্রিদির জামিন, মুক্তিতে বাধা নেই
সর্বশেষ খবর
আজও দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা
আজও দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু