ত্রয়োদশ সংসদ নির্বাচন

সারাদেশের প্রার্থীদের প্রতীক বরাদ্দ চলছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জানুয়ারি ২০২৬, ১১:৪৬আপডেট : ২১ জানুয়ারি ২০২৬, ১১:৪৬

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। আসন্ন এই নির্বাচনকে সামনে রেখে আজ বুধবার (২১ জানুয়ারি) সকাল থেকে বৈধ প্রার্থীদের প্রতীক বরাদ্দ চলছে। সারাদেশের ২৯৮টি আসনের রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করছেন।

নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক জানিয়েছেন, গত ২৯ ডিসেম্বর ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ সময়। এতে মনোনয়নপত্র দাখিল করেন দুই হাজার ৫৮৫ জন। বাছাইয়ে ৭২৬ জনের মনোনয়নপত্র বাতিলের পর বৈধ প্রার্থী ছিলেন এক হাজার ৮৫৮ জন। এদের মধ্যে আপিল করেন ৬৩৯। আপিলে প্রার্থিতা ফিরে পান ৪৩১ জন। মঙ্গলবার পর্যন্ত ৩০৫ জন প্রত্যাহারের করলে প্রতিদ্বন্দ্বী প্রার্থী দাঁড়ায় এক হাজার ৯৬৭ জন। এদেরই প্রতীক বরাদ্দ করছেন রিটার্নিং কর্মকর্তারা।

এদিকে, আইনি জটিলতায় পাবনা ১ ও ২ আসনে প্রার্থী চুড়ান্ত হবে পরে। ফলে ৩০০ আসনে প্রার্থী আরও বাড়বে।

ইসি থেকে জানানো হয়, পাবনা ১ ও ২ আসনের নতুন সময়সূচি অনুযায়ী, রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৮ জানুয়ারি। মনোনয়নপত্র বাছাই ১৯ জানুয়ারি, আপিল দায়ের ২০ থেকে ২৪ জানুয়ারি। আপিল নিষ্পত্তি ২৫ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ জানুয়ারি। প্রতীক বরাদ্দ ২৭ জানুয়ারি। তবে, ভোটগ্রহণ একইদিন ১২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার।

/এএজে/এবিএম/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জামায়াতের ৯ দাবি
স্থানীয় সরকার নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে, আশা ইউএনডিপির 
দেশে ভোটার সংখ্যা কত, জানালো ইসি 
সর্বশেষ খবর
আগ্রাসনের মূল্য দিয়ে যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়া ছাড়তে বললো ইরানি সেনাবাহিনী
আগ্রাসনের মূল্য দিয়ে যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়া ছাড়তে বললো ইরানি সেনাবাহিনী
৪৪৫ জন খেলোয়াড়, ৪৭ জন বিদেশি: খেলা কবে?
৪৪৫ জন খেলোয়াড়, ৪৭ জন বিদেশি: খেলা কবে?
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই