নিউমার্কেট এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে, যান চলাচল শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২২ জানুয়ারি ২০২৬, ১৪:১৮আপডেট : ২২ জানুয়ারি ২০২৬, ১৪:৩৪

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠা রাজধানীর নিউমার্কেট এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। এতে আবারও যান চলাচল শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা পৌনে ১টার দিকে নিউমার্কেট এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়। তবে সতর্ক অবস্থানে রয়েছেন বিপুল সংখ্যক পুলিশ সদস্য।

নিউমার্কেট থানার পেট্রোল ইন্সপেক্টর মো. জাহাঙ্গীর বলেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। যান চলাচল স্বাভাবিক আছে। তবে ঘটনার পুনরাবৃত্তি এড়াতে সড়কে পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

এর আগে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় ফের সংঘর্ষে জড়ান দুটি কলেজের শিক্ষার্থীরা। এ ঘটনায় ইটের আঘাতে ঢাকা কলেজের এক শিক্ষার্থী আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হলেও অল্প সময়ের মধ্যেই তা সংঘর্ষে রূপ নেয়। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঢাকা কলেজ ক্যাম্পাসসহ আশপাশের রাস্তায় কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। পুলিশের পদক্ষেপের পর ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিছুটা পিছু হটে। অন্যদিকে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদেরও রাস্তা থেকে সরিয়ে দেয় পুলিশ।

দুটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে জড়িয়ে পড়ার বিষয়ে পেট্রোল ইন্সপেক্টর মো. জাহাঙ্গীর বলেন, এই দুটি কলেজের শিক্ষার্থীরা মাঝেমধ্যেই এ ধরনের ঘটনায় জড়ায়। নির্দিষ্ট কোনও কারণ থাকে না। আজকের ঘটনাটির ক্ষেত্রেও আপাতত কোনও সুস্পষ্ট কারণ পাওয়া যায়নি। দুই কলেজের শিক্ষার্থীরা ভিন্ন ভিন্ন বক্তব্য দিচ্ছেন।

তিনি বলেন, ঢাকা কলেজের শিক্ষার্থীরা দাবি করছেন, তাদের একাদশ শ্রেণির শিক্ষার্থীরা আইডিয়াল কলেজের সামনে দিয়ে যাওয়ার সময় ওই কলেজের শিক্ষার্থীদের হামলার শিকার হয়েছেন। অন্যদিকে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা বলছেন, তাদের শিক্ষার্থীরাই ঢাকা কলেজের সামনে দিয়ে যাওয়ার সময় হামলা ও মারধরের শিকার হয়েছেন। কারা সত্য বলছেন, তা তদন্তের পর জানা যাবে।

এদিকে ঢাকা কলেজের দ্বাদশ শ্রেণির মানবিক বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ তন্ময় অভিযোগ করে বলেন, বিনা কারণে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা সকালে তাদের প্রতিষ্ঠানের সামনে দিয়ে যাওয়ার সময় ঢাকা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের মারধর করে। রিকশা থেকে নামিয়ে চার-পাঁচ জন শিক্ষার্থীর ওপর হামলা চালিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হয়। তিনি দাবি করেন, বিনা উসকানিতে ও কোনও কারণ ছাড়াই এই ঘটনা ঘটানো হয়েছে।

/এসএনকে/এম/
সম্পর্কিত
শিক্ষার্থীদের অবরোধে রাজধানীজুড়ে তীব্র যানজট
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের 
নকল করতে না দেওয়ায় পরীক্ষা কেন্দ্রে হামলা-সংঘর্ষের ঘটনায় মামলা
সর্বশেষ খবর
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু