দক্ষিণ এশিয়ায় ‘প্রভাব বিস্তার’ নিয়ে ঢাকায় যুক্তরাষ্ট্র-চীন পাল্টাপাল্টি বক্তব্য  

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জানুয়ারি ২০২৬, ১৫:৫৬আপডেট : ২২ জানুয়ারি ২০২৬, ১৫:৫৬

ঢাকায় যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে যোগ দিয়েছেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে নিজের পরিচয়পত্র পেশ করার পর বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেন তিনি। বুধবার (২১ জানুয়ারি) ব্রেন্ট বৈঠক করেছেন কয়েকজন সাংবাদিকের সঙ্গে। সেখানে তিনি বলেছেন, ‘‘দক্ষিণ এশিয়ায় চীনের সামগ্রিক প্রভাব নিয়ে আমি উদ্বিগ্ন এবং এ বিষয়ে যুক্তরাষ্ট্র সরকার স্পষ্ট অবস্থান নিয়েছে। বাংলাদেশে আমি সব বন্ধুর সঙ্গে যোগাযোগ রাখরো— সেটা অন্তর্বর্তী সরকার বা নতুন নির্বাচিত সরকার হোক। এখানে কিছু নির্দিষ্ট ক্ষেত্রে চীনের সঙ্গে যুক্ত হওয়ার ঝুঁকির যে বিষয়টি রয়েছে— সেটা আমি স্পষ্টভাবে তুলে ধরবো।’’

মার্কিন রাষ্ট্রদূতের এমন বক্তব্যকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে জানিয়েছে ঢাকার চীন দূতাবাস। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) চীন দূতাবাসের একজন মুখপাত্র ব্রেন্টের বক্তব্যের বিরোধিতা করে জবাব দেন।

চীন দূতাবাসের মুখপাত্র জানান, বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের এ ধরনের বক্তব্য দায়িত্বজ্ঞানহীন এবং একেবারেই ভিত্তিহীন। তারা সবসময় সঠিক এবং ভুলকে গুলিয়ে ফেলে এবং সম্পূর্ণরূপে অসৎ উদ্দেশ্যে থাকে। কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে গত ৫০ বছর ধরে চীন এবং বাংলাদেশ সর্বদা একে অপরকে সমর্থন করেছে, একে অপরকে সমান হিসেবে বিবেচনা করেছে এবং উইন-উইন সহযোগিতায় জড়িত রয়েছে।

মুখপাত্র আরও বলেন, চীন-বাংলাদেশ সহযোগিতা উভয় দেশের জনগণের কাছ থেকে ব্যাপক সমর্থন পেয়েছে। এটি এই অঞ্চলের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য অনুকূল। চীন ও বাংলাদেশের মধ্যে সহযোগিতা দুই দেশ ও তাদের জনগণের মধ্যে একটি বিষয় এবং এতে যুক্তরাষ্ট্রের কোনও হস্তক্ষেপ বা আঙুল তোলা যাবে না। আমরা যুক্তরাষ্ট্রকে তার দায়িত্ব সম্পর্কে আরও সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি এবং বাংলাদেশের স্থিতিশীলতা এবং এই অঞ্চলের উন্নয়ন ও সহযোগিতার জন্য সহায়ক পদক্ষেপের দিকে আরও মনোনিবেশ করার আহ্বান জানাচ্ছি।

ঢাকায় নিযুক্ত হওয়ার আগে মার্কিন সিনেটে শুনানিতে অংশ নেন নতুন এই মার্কিন রাষ্ট্রদূত। তিনি সেখানেও চীনের প্রভাব বিস্তার ঠেকাতে বাংলাদেশকে বুঝানোর কথা উল্লেখ করেন। সেখানে তিনি বলেন,  ‘‘দক্ষিণ এশিয়ায় চীনের প্রভাব নিয়ে আপনার (সিনেটের) উদ্বেগের সঙ্গে আমি একমত। আমার মনোনয়ন নিশ্চিত (রাষ্ট্রদূত হিসেবে) হলে বাংলাদেশের সরকার ও সামরিক বাহিনীর সঙ্গে সরাসরি কথা বলবো—চীনের কর্মতৎপরতা, তাদের সামরিক বাহিনীর সঙ্গে সম্পৃক্ততা, তাদের সামুদ্রিক এলাকায় কার্যক্রম ও গুরুত্বপূর্ণ অবকাঠামোয় চীনের ভূমিকার ঝুঁকি স্পষ্টভাবে তুলে ধরবো। একইসঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ অংশীদারত্বের সুযোগ ও সুফলগুলোও তুলে ধরবো, বিশেষ করে আমাদের দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে আরও নিবিড় সহযোগিতার বিষয়টি।’’

সিনেটের অনুমোদনের পর গত ৯ জানুয়া‌রি মার্কিন পররাষ্ট্র দফতরে শপথ নেন নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন। এরপর ১২ জানুয়ারি তিনি ঢাকায় এসে পৌঁছান এবং ১৫ জানুয়ারি রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেন।  

বুধবার রাজধানীর ইএমকে সেন্টারে সাতজন সাংবাদিকের সঙ্গে মিলিত হন। এসময় তিনি নানা বিষয় নিয়ে আলাপ করেন। দক্ষিণ এশিয়ায় চীনের প্রভাব প্রসঙ্গে ব্রেন্ট জানান, নির্দিষ্ট কিছু ক্ষেত্রে চীনের সঙ্গে যুক্ততায় ঝুঁকির যে বিষয়টি রয়েছে, তা তিনি স্পষ্টভাবে অন্তর্বর্তী সরকার বা নতুন নির্বাচিত সরকারের কাছে তুলে ধরবেন।

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
একজন মায়ের অনুরোধে ভারতীয় ভিসা সেন্টারে ‘খেলাঘর’
লঞ্চে বরিশাল গেলেন মার্কিন রাষ্ট্রদূত, ঘুরলেন পেয়ারা বাগানে
কী, কেন, কীভাবেহরমুজ খুলতে ইরানের সর্বশেষ শর্ত কি মানবেন ট্রাম্প
সর্বশেষ খবর
কেরালার নাম বদলে দিচ্ছে মোদি সরকার
কেরালার নাম বদলে দিচ্ছে মোদি সরকার
হালনাগাদ তালিকা প্রকাশ করেছে ইসি, দেশে এখন ভোটার কত
স্থানীয় সরকার নির্বাচনহালনাগাদ তালিকা প্রকাশ করেছে ইসি, দেশে এখন ভোটার কত
একজন মায়ের অনুরোধে ভারতীয় ভিসা সেন্টারে ‘খেলাঘর’
একজন মায়ের অনুরোধে ভারতীয় ভিসা সেন্টারে ‘খেলাঘর’
সিলেটে হাম উপসর্গে ৩ জনের মৃত্যু
সিলেটে হাম উপসর্গে ৩ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী
নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী
নাম বদলাচ্ছে র‌্যাব, পুরো নিয়ন্ত্রণ যাচ্ছে এক বাহিনীর কাছে
নাম বদলাচ্ছে র‌্যাব, পুরো নিয়ন্ত্রণ যাচ্ছে এক বাহিনীর কাছে
জামায়াতসহ ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা
জামায়াতসহ ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা
সাপে কামড়ের অ্যান্টিভেনম না দিয়ে অন্যত্র রেফার, পথে অ্যাম্বুলেন্সে বিএনপি নেতার মৃত্যু
সাপে কামড়ের অ্যান্টিভেনম না দিয়ে অন্যত্র রেফার, পথে অ্যাম্বুলেন্সে বিএনপি নেতার মৃত্যু
প্রাইভেট পড়ালেই এমপিও বাতিল হবে শিক্ষকদের: প্রতিমন্ত্রী পুতুল
প্রাইভেট পড়ালেই এমপিও বাতিল হবে শিক্ষকদের: প্রতিমন্ত্রী পুতুল