তারেক রহমানকে কটূক্তির অভিযোগ, গ্রেফতার ব্যক্তির মুক্তি দাবি 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২২ জানুয়ারি ২০২৬, ১৮:১১ আপডেট : ২২ জানুয়ারি ২০২৬, ২০:২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তির অভিযোগে দিনাজপুরের পার্বতীপুরের গোলাম মোস্তফাকে সাইবার নিরাপত্তা আইনে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)। সংগঠনটি অবিলম্বে আটক ব্যক্তির মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এইচআরএসএস-এর নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম এই দাবি জানান। 

বিবৃতিতে জানানো হয়, গত ২০ জানুয়ারি দিবাগত রাতে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হরিরামপুর ইউনিয়নের একটি স্থানীয় বাজার থেকে পুলিশ গোলাম মোস্তফাকে গ্রেফতার করে। তারেক রহমানকে নিয়ে ফেসবুকে ‘অশ্লীল, সহিংসতা, ঘৃণা ও বিদ্বেষমূলক তথ্য প্রচারের’ অভিযোগে স্থানীয় বিএনপি নেতা তৌফিকুল ইসলাম তপু তার বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করেন। গ্রেফতার গোলাম মোস্তফা উপজেলার মোল্লাপাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে। 

সংস্থাটি বলেছে, “বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা, শেখ পরিবার, রাজনৈতিক ব্যক্তিত্ব, দলীয় নেতৃবৃন্দ বা সংশ্লিষ্ট বিষয় নিয়ে সরাসরি কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখি ও মতপ্রকাশের কারণে ডিজিটাল ও সাইবার নিরাপত্তা আইনের ব্যাপক অপব্যবহার করে যেভাবে মতপ্রকাশের স্বাধীনতা হরণ করা হয়েছে, একই ধারাবাহিকতা বর্তমান সময়েও লক্ষ্য করা যাচ্ছে।” 

বিবৃতিতে আরও বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্টের পর অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে বিশেষ ব্যক্তিকে নিয়ে সমালোচনা, নিন্দা বা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টের কারণে মামলা দায়ের কিংবা বিচার প্রক্রিয়ায় নেওয়া সরাসরি মানবাধিকার লঙ্ঘন এবং মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপের শামিল। এতে প্রতীয়মান হয়, সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী এখনও অতীতের সেই ধারাবাহিকতা থেকে পুরোপুরি বের হতে পারেনি। 

সংগঠনটি মনে করে, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়রানির হাতিয়ার হিসেবে সাইবার নিরাপত্তা আইনের অপপ্রয়োগ এখনও চলমান রয়েছে, যা কোনোভাবেই কাম্য নয়। 

এইচআরএসএস অবিলম্বে গোলাম মোস্তফাকে মুক্তি দেওয়ার পাশাপাশি সাইবার নিরাপত্তা আইনের অপব্যবহার রোধে কার্যকর ব্যবস্থা নিতে অন্তর্বর্তীকালীন সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছে। 

/জেইউ/এসটি/ 
সম্পর্কিত
ইশরাকের কাজের উদ্দেশ্য ভালো হলেও হাতে অস্ত্র তুলে নেওয়াটা ঠিক হয়নি: স্পিকার
প্রধানমন্ত্রীর জনসভাস্থলের পাশে মিললো যুবকের মরদেহ
বিএনপি ক্ষমতায় না থাকলে জামায়াত-এনসিপিকে শকুনের মত ঠুকরে ছিঁড়ে খাবে আ.লীগ: রাশেদ খাঁন
সর্বশেষ খবর
ইশরাকের কাজের উদ্দেশ্য ভালো হলেও হাতে অস্ত্র তুলে নেওয়াটা ঠিক হয়নি: স্পিকার
ইশরাকের কাজের উদ্দেশ্য ভালো হলেও হাতে অস্ত্র তুলে নেওয়াটা ঠিক হয়নি: স্পিকার
স্পেনের যে গুহায় পাথরের গায়ে আদিম মানুষের শিল্পকর্ম
স্পেনের যে গুহায় পাথরের গায়ে আদিম মানুষের শিল্পকর্ম
এসআইয়ের বিরুদ্ধে চাঁদা দাবির মামলা, ৯৯৯-এ ফোনে উদ্ধার ভুক্তভোগী
এসআইয়ের বিরুদ্ধে চাঁদা দাবির মামলা, ৯৯৯-এ ফোনে উদ্ধার ভুক্তভোগী
ঘুষ দাবির অভিযোগে থানা থেকে এএসআই প্রত্যাহার
ঘুষ দাবির অভিযোগে থানা থেকে এএসআই প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পানাম নগরী ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত, নকশিকাঁথা-জামদানি দেখে মুগ্ধ
পানাম নগরী ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত, নকশিকাঁথা-জামদানি দেখে মুগ্ধ