পিনাকী ভট্টাচার্যের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ; আদেশ রবিবার 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২২ জানুয়ারি ২০২৬, ২৩:০৭আপডেট : ২২ জানুয়ারি ২০২৬, ২৩:০৭

ফেসবুকে আইনজীবীদের নিয়ে ‘কটূক্তি’ ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে প্রবাসী লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্যের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে বিএনপিপন্থি আইনজীবীরা বিষয়টি আদালতের নজরে আনেন। 

দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে কুমিল্লা-১০ (লালমাই-নাঙ্গলকোট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. আবদুল গফুর ভূঁইয়ার রিট খারিজের আদেশের পর পিনাকী ভট্টাচার্য তার ফেসবুক পেজে একটি পোস্ট দেন। আইনজীবীদের অভিযোগ, ওই পোস্টে তিনি ‘উচ্চ আদালতে চলছে বিএনপিপন্থি আইনজীবীদের গুন্ডামি’ মর্মে মন্তব্য করেছেন।

শুরুতে জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল আদালতে বলেন, “পিনাকী ভট্টাচার্য আদালত ও আইনজীবীদের নিয়ে ফেসবুকে অপপ্রচার করছেন। তিনি প্রশ্ন তোলেন— আমি কি আদালতে কখনও গুন্ডামি করেছি বা আদালতকে প্রভাবিত করেছি? অথচ তিনি মিথ্যা অভিযোগ এনেছেন, যা স্পষ্টতই আদালত অবমাননার শামিল।” 

এ সময় উপস্থিত অন্য আইনজীবীরা ব্যারিস্টার কাজলের বক্তব্যের প্রতি সমর্থন জানান এবং পিনাকী ভট্টাচার্যের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারির আরজি জানান। একইসঙ্গে বিতর্কিত পোস্টটি ফেসবুক থেকে দ্রুত অপসারণের নির্দেশনাও চাওয়া হয়। 

শুনানিকালে আদালতে অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন লিপু, সৈয়দ মামুন মাহবুব, মোতাহার হোসেন সাজু, ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া, ব্যারিস্টার ফখরুল ইসলামসহ বেশ কয়েকজন আইনজীবী উপস্থিত ছিলেন।

আইনজীবীরা জানিয়েছেন, আদালত অভিযোগটি শুনেছেন এবং আগামী রবিবার (২৫ জানুয়ারি) পিনাকী ভট্টাচার্যের ফেসবুক পোস্টের বিষয়ে আদেশ দিতে পারেন। 

/বিআই/এসটি/ 
সম্পর্কিত
আদালতে বিচারককে গালি ও পুলিশকে মারধর, তাৎক্ষণিক ১ বছরের জেল
ভয় দেখিয়ে লাভ নেই, ৩ বিচারককে সরাইতে হবে: আইনজীবীদের হুঁশিয়ারি 
অ্যাটর্নি জেনারেল আইনজীবীদের বিপক্ষে অবস্থান নিয়েছেন, বার সভাপতির অভিযোগ
সর্বশেষ খবর
চামড়া শিল্পের প্রসারে সরকার বিশেষ পরিকল্পনা নিয়েছে: রিজভী
চামড়া শিল্পের প্রসারে সরকার বিশেষ পরিকল্পনা নিয়েছে: রিজভী
পশ্চিম ইয়েমেনে হুথি-সরকারি বাহিনীর তীব্র সংঘর্ষ
পশ্চিম ইয়েমেনে হুথি-সরকারি বাহিনীর তীব্র সংঘর্ষ
‘ফিল্ম ডিরেক্টরস ডে’, পোস্টারে পোস্টারে সাজানো বিএফডিসি
‘ফিল্ম ডিরেক্টরস ডে’, পোস্টারে পোস্টারে সাজানো বিএফডিসি
ঘোষণায় মোটর পার্টস, চালান খুলতেই বেরিয়ে এলো ১৯ ইঞ্জিন ও ২ গাড়ি
ঘোষণায় মোটর পার্টস, চালান খুলতেই বেরিয়ে এলো ১৯ ইঞ্জিন ও ২ গাড়ি
সর্বাধিক পঠিত
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার