বাড্ডায় ছাদ থেকে লাফিয়ে ব্যাংকারের ‘আত্মহত্যা’

বাংলা ট্রিবিউন রি‌পোর্ট
২৪ জানুয়ারি ২০২৬, ০০:০৬আপডেট : ২৪ জানুয়ারি ২০২৬, ০০:০৬

রাজধানীর বাড্ডা এলাকার একটি বহুতল ভবনের ছাদ থেকে পড়ে সুবীর বিশ্বাস (৩০) নামে ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকালে বাড্ডার একতা সোসাইটিতে এই ঘটনা ঘটে।

নিহত সুবীর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার জনতা ব্যাংকের ক্যাশ অফিসার হিসেবে দায়িত্ব পালন করতেন।

বিষয়টি নিশ্চিত করে বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) আরাফাত হোসাইন বলেন, বিকালে আমরা জাতীয় জরুরি পরিষেবা ৯৯৯-এ সংবাদ পেয়ে ওই বাসার সামনে থেকে মরদেহটি উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে রাত ৯টার দিকে লাশটি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়। 

নিহতের মামাতো ভাই নির্মল বারৈই বলেন, “সুবীর সিদ্ধিরগঞ্জ উপজেলার সোনা মিয়া মার্কেটের জনতা ব্যাংক শাখার  ক্যাশ অফিসার ছিলেন। ওই এলাকায় থাকতেন। সম্প্রতি বাড্ডার একতা সোসাইটিতে বসবাস করা বোনের বাসায় বেড়াতে যান সুবীর। শুক্রবার বিকালে সবার অগোচরে তিনি ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন।”

কি কারণে সুবীর এমনটি করেছে সে সম্পর্কে কিছুই জানতে পারেননি তিনি। 

মাদারীপুরের রাজৈর উপজেলার বাউনগাতী গ্রামের সচিন বিশ্বাসের ছেলে সুবীর। দুই ভাইয়ের মধ্যে তিনি ছিল বড়।

/এআইবি/এসএন‌কে/এবিএম/
সম্পর্কিত
কাওরান বাজারে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
রাজধানীতে ৪৩৪ জন গ্রেফতার, মামলা ৪৪
পুকুরের জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
ইরানি ট্যাংকারে মার্কিন হামলা, উত্তপ্ত খার্গ দ্বীপ
ইরানি ট্যাংকারে মার্কিন হামলা, উত্তপ্ত খার্গ দ্বীপ
এরপর ঢাকায় লংমার্চ হবে, চিড়ামুড়ি নিয়ে চলে আসবেন: জামায়াত আমির
এরপর ঢাকায় লংমার্চ হবে, চিড়ামুড়ি নিয়ে চলে আসবেন: জামায়াত আমির
বয়স জালিয়াতির দায়ে নিষিদ্ধ রোহিত 
বয়স জালিয়াতির দায়ে নিষিদ্ধ রোহিত 
ভেনিসে আজ ইতিহাস গড়ার দিন বাঁধন, সুনেরাহ ও শিমুর
ভেনিসে আজ ইতিহাস গড়ার দিন বাঁধন, সুনেরাহ ও শিমুর
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ