নীরব এলাকা বাস্তবায়নে কঠোর আইন প্রয়োগ করা হবে: রিজওয়ানা হাসান

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৫ জানুয়ারি ২০২৬, ১১:৩৩ আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬, ১১:৩৩

নীরব এলাকা বাস্তবায়নে কঠোর আইন প্রয়োগ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি বলেন, সাধারণ মানুষকে এ বিষয়ে আরও সচেতন করতে জোরালো ভূমিকাও পালন করা হবে।

আজ রবিবার (২৫ জানুয়ারি) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ভবনের সামনে গোলচত্বরে নীরব এলাকা বাস্তবায়নে সমন্বিত অভিযানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

এ সময় সিভিল এভিয়েশন চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক, ডিএমপির অতিরিক্ত কমিশনার (অ্যাডমিন) মো. সরোয়ার, অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) আনিছুর রহমান, বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম রাগিব সামাদ, ট্রাফিকের উত্তরা বিভাগের উপ-কমিশনার আনোয়ার সাঈদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রিজওয়ানা হাসান বলেন, যেকোনও মূল্যে বিমানবন্দর এলাকাকে নীরব এলাকা হিসেবে প্রতিষ্ঠিত করা হবে। এ জন্য আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ পদক্ষেপ নেবে। পাশাপাশি নীরব এলাকা প্রতিষ্ঠিত করতে জনসচেতনতামূলক প্রচার কার্যক্রম আরও জোরালো করা হবে।

এদিকে অভিযানের সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম দুটি গাড়িকে দুই হাজার টাকা করে জরিমানা করেন। পাশাপাশি অনেক চালককে সতর্ক করা হয়।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, শব্দ দূষণের ব্যাপারে আমরা আগে থেকেই সচেতনতা কার্যক্রম পরিচালনা করছি। আজ থেকে অ্যাকশন শুরু হলো।

/আইএ/এম/
সম্পর্কিত
ঝিলমিল আবাসিক প্রকল্প এলাকায় ১৯ জেলার অস্থায়ী বাস টার্মিনাল উদ্বোধন
রাজধানীর সড়কে দিনভর যানজট, চরম ভোগান্তি
১০ হাজার কোটি টাকার ‘৩০০ ফিটের’ এ কী হাল
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্র আবার হামলা চালালে ৯ দেশে আঘাতের হুমকি ইরানের
যুক্তরাষ্ট্র আবার হামলা চালালে ৯ দেশে আঘাতের হুমকি ইরানের
গর্ব করে বলতে পারি, আমার দলের কোনও কর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়: আইনমন্ত্রী
গর্ব করে বলতে পারি, আমার দলের কোনও কর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়: আইনমন্ত্রী
দিল্লিতে রাবণ বধ করবেন ইয়ামি, বার্তা দেবেন নারীশক্তির
দিল্লিতে রাবণ বধ করবেন ইয়ামি, বার্তা দেবেন নারীশক্তির
জলরাশির গর্জনময় সৌন্দর্যে মুগ্ধতার অনন্য জগৎ ইগুয়াজু জলপ্রপাত
জলরাশির গর্জনময় সৌন্দর্যে মুগ্ধতার অনন্য জগৎ ইগুয়াজু জলপ্রপাত
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন