স্কাইনেট অ্যাপারেলসের ঋণ জালিয়াতি মামলা: আবারও রিমান্ডে সালমান এফ রহমান 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৬ জানুয়ারি ২০২৬, ১২:৫৪আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ১২:৫৪

জনতা ব্যাংক থেকে জালিয়াতির মাধ্যমে ১৩৬ কোটি ৯৮ লাখ টাকা আত্মসাৎ ও পাচারের মামলায় সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৬ জানুয়ারি) দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন। 

এদিন মামলার তদন্ত কর্মকর্তা সালমান এফ রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড আবেদন করেন। দুদকের প্রসিকিউটর তরিকুল ইসলাম শুনানিতে বলেন, সালমান এফ রহমান ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন আর্থিক প্রতারণা ও ভুয়া প্রতিষ্ঠান তৈরি করে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করেছেন। শুনানি শেষে আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন। 

​আবেদনে বলা হয়, সালমান এফ রহমান ‘স্কাইনেট অ্যাপারেলস’ নামক একটি কাগুজে প্রতিষ্ঠানের নামে ভুয়া ঋণ ও ‘একমোডেশন বিল’ তৈরি করে এই অর্থ আত্মসাৎ করেছেন। এই জালিয়াতির সঙ্গে তার ছেলে ও ভাতিজার মালিকানাধীন দুবাইভিত্তিক প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এই ঘটনায় গত বছরের ৩ নভেম্বর দুদকের সহকারী পরিচালক মো. মাহবুব মোর্শেদ সালমান এফ রহমানসহ ২২ জনের বিরুদ্ধে মামলা করেন। 

আদালতে সালমান এফ রহমানের পক্ষে কয়েকজন আইনজীবী উপস্থিত ছিলেন। তারা আনুষ্ঠানিক শুনানি না করলেও দাবি করেন, এই মামলায় রিমান্ডের কোনও যৌক্তিকতা নেই। তবে আদালত দুদকের যুক্তি আমলে নিয়ে রিমান্ডের আদেশ দেন। 

/এএসএ/এসটি/  
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি চলছে
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান